News Flash

  • Home
  • দিনের খবর
  • রাস্তার খানাখন্দ কেড়ে নিল প্রাণ, মুম্বইয়ে ডাম্পার চাকায় পিষে মৃত্যু দুই বাইক আরোহীর
Image

রাস্তার খানাখন্দ কেড়ে নিল প্রাণ, মুম্বইয়ে ডাম্পার চাকায় পিষে মৃত্যু দুই বাইক আরোহীর

মুম্বই, ১৮ আগস্ট (হি.স.): রাস্তার খানাখন্দ কেড়ে নিল তরতাজা দু”টি প্রাণ। মুম্বইয়ের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে ন্যাশনাল পার্ক ব্রিজের ওপর খানাখন্দের কারণে পড়ে গিয়ে ডাম্পারের চাকায় পিষে মৃত্যু হয়েছে দুই মোটরবাইক আরোহীর। রাস্তায় গর্ত থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান দুই মোটর বাইক আরোহী, তখন উল্টোদিক থেকে আসা একটি ডাম্পার তাঁদের পিষে দেয়। ডাম্পারের চালককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রাস্তায় গর্ত থাকার কারণে বৃহস্পতিবার ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে ন্যাশনাল পার্ক ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় একটি মোটর বাইক। সেই সময় বিপরীত দিক থেকে আসছিল একটি ডাম্পার, সেই ডাম্পারের চাকায় পিষে দু”জন মোটর বাইক আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইক ও ডাম্পারটি পুলিশ আটক করেছে, গ্রেফতার করা হয়েছে ডাম্পারের চালককে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top