নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): মধ্যবিত্তের নিত্য-যন্ত্রণা আরও বাড়ল। তরল দুধের দাম ২ টাকা বাড়াল দেশের বৃহৎ দুগ্ধ প্রস্তুতকারী সংস্থা মাদার ডেয়ারি। মাদার ডেয়ারির তরল দুধের দাম লিটারপ্রতি ২ টাকা বাড়ানো হয়েছে। বুধবার, ১৭ আগস্ট থেকেই নতুন এই দাম কার্যকর হবে। এর আগে গত বছরের চলতি বছরের মার্চ মাসেও তরল দুধের দাম ২ টাকা বাড়িয়েছিল মাদার ডেয়ারি।
অর্থাৎ চলতি বছরে এই নিয়ে দু’বার তরল দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি। মাদার ডেয়ারির পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, পশুপালকদের খরচ, জ্বালানির খরচ ও প্যাকেজিংয়ে খরচ বৃদ্ধির কারণেই দুধের দাম ২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্যত বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদার ডেয়ারি স্পষ্ট করে জানিয়েছে, সমস্ত ধরনের দুধের ক্ষেত্রেই ২ টাকা করে দাম বাড়ানো হয়েছে। নতুন দাম কার্যকর হবে ১৭ আগস্ট অর্থাৎ বুধবার থেকেই।

