উপরাষ্ট্রপতি ভোটে মার্গারেটকে সমর্থন করবে জেএমএম, ঘোষণা হেমন্ত সোরেনের দলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থন করার কথা জানাল ঝাড়খন্ড মুক্তি মোর্চা। বুধবার বিবৃতি দিয়ে হেমন্ত সোরেনের দল জানিয়েছে, তাদের দল আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রবীণ কংগ্রেস নেত্রী মার্গারেট আলভাকে সমর্থন করবে।

বিবৃতিতে জানানো হয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনে মার্গারেট আলভাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঝাড়খন্ড মুক্তি মোর্চা। দলীয় সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে, ৬ আগস্টের উপরাষ্ট্রপতি ভোটে তাঁরা যেন মার্গারেট আলভাকেই ভোট দেন। এদিকে, উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী জগদীপ ধনখড়কে সমর্থনের কথা জানিয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি।