News Flash

  • Home
  • বিনোদন
  • প্রাণনাশের হুমকি পাচ্ছেন, সলমনকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দিল মুম্বই পুলিশ
Image

প্রাণনাশের হুমকি পাচ্ছেন, সলমনকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দিল মুম্বই পুলিশ

মুম্বই, ১ আগস্ট (হি.স.): অভিনেতা সলমন খানকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমোদন দিয়ে লাইসেন্স দেওয়া হয়েছে বলে জানাল মুম্বই পুলিশ। সোমবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সলমন এক মাস আগেই নিজের এবং তাঁর পরিবারের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়েছিলেন প্রশাসনের কাছে। সেই অনুমতি দেওয়া হয়েছে তাঁকে। সম্প্রতি পঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার পর সলমনও খুনের হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ। তার জেরেই অভিনেতাকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমোদন দেওয়া হল বলে অনুমান। সোমবারই সলমনকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দিয়েছে মুম্বই পুলিশ।

সলমনকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন অভিনেতা এবং তাঁর পরিবার। সলমনের বাবা সেলিম খান জুন মাসে একটি হুমকি চিঠিও খুঁজে পান তাঁদের বাড়ির চত্বরে। চিঠিটি রাখা ছিল একটি বেঞ্চে, যেখানে রোজ জগিং করে এসে বিশ্রাম নেন অভিনেতা। এর পরেই গত মাসে অর্থাৎ জুলাইয়ে মুম্বইয়ের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চান সলমন। সূত্রের খবর, জুলাইয়ের শেষ দিকে মুম্বই পুলিশের সদর দফতরে গিয়ে পুলিশের শীর্ষ কর্তা বিবেক ফানসালকারের সঙ্গে দেখা করেন অভিনেতা। জানা গিয়েছে, বিবেককে তিনি বলেছিলেন তিনি আত্মরক্ষার্থে নিজের কাছে একটি বন্দুক রাখতে চান। একটি বন্দুক থাকলে তিনি তাঁর পরিবারকে রক্ষা করতে পারবেন বলেও জানিয়েছিলেন সলমন। মুম্বই পুলিশ সূত্রে দাবি, পুলিশের সদর দফতরে ওই দিনই সলমনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও হয়, যা বন্দুকের অনুমোদন পাওয়ার জন্য বাধ্যতামূলক। সোমবার মুম্বই পুলিশ জানায়, ইতিমধ্যেই আগ্নেয়াস্ত্রের অনুমতিপত্র দেওয়া হয়ে গিয়েছে অভিনেতাকে।

Releated Posts

রাজ্যসভা নির্বাচনে উত্তরাখণ্ডে দীনেশ আর্য, বাংলায় কোয়েল মল্লিককে প্রার্থী করল বিজেপি

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ২০২৬ সালের রাজ্যসভা দ্বিবার্ষিক নির্বাচনে উত্তরাখণ্ড থেকে দীনেশ আর্য এবং পশ্চিমবঙ্গ থেকে রুক্মিণী মল্লিক…

ByByNews Desk Oct 4, 2026

বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট, অস্ত্রোপচার হবে নুশরাত ভারুচার; এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফেরানোর প্রস্তুতি

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): কাজ ও ছুটি কাটাতে বালিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মেরুদণ্ডে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘দৃশ্যম’-এর সঙ্গীত বরাবরই নিজেই একটি চরিত্র: অজয় দেবগন

মুম্বই, ১ অক্টোবর (আইএএনএস): ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে সঙ্গীত বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানালেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।…

ByByNews Desk Oct 1, 2026

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top