আগরতলা, ২১ জুলাই : ২০০৯ সালের এক খুনের ঘটনায় পলাতক দুই আসামিকে গ্রেফতার করলো সিধাই থানার পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনার বিবরণে প্রকাশ সিধাই থানাধীন নরেন্দ্রপুর চা বাগানের শ্রমিক বিশ্বজিৎ তাঁতিকে ২০০৯ সালে খুন করে পালিয়ে গিয়েছিল দুই ভাই যথাক্রমে সুজিত সরকার এবং মিস্টার সাঁওতাল। এই খুনের পরবর্তী সময়ে তারা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সহ আশপাশ এলাকায় গা ঢাকা দেয় বলে জানা গেছে।
খোয়াইয়ের কারগিল বাড়ি এবং আতোইটিলা এলাকা থেকে অভিযুক্তদের খোয়াই থানার পুলিশের সহায়তায় গ্রেফতার করেছে সিধাই থানার পুলিশ। বৃহস্পতিবারই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

