গয়েরকাটা, ১০ জুলাই (হি.স.): জলপাইগুড়িতে সংরক্ষিত বনাঞ্চলে ড্রোন উড়িয়ে সিনেমার শুটিংয়ের অভিযোগ। জলপাইগুড়ি বন বিভাগের মোরাঘাট বনাঞ্চলের অন্তর্গত খুট্টিমারি বিট এলাকায় রবিবারের এই ঘটনায় সংশ্লিষ্ট ড্রোনটি বাজেয়াপ্ত করেছে বন বিভাগ ।
এদিন মোরাঘাট রেঞ্জের অন্তর্গত বনাঞ্চলে কলকাতার প্রযোজক সংস্থার একটি সিনেমার শুটিং চলছিল। সেখানে বাইক নিয়ে একটি মুহুর্তের শুটিং করছিল সিনেমার অভিনেতা। সেখানেই বনাঞ্চলের মাঝে ড্রোন ওড়ানো হয়। আর এই ড্রোন ওড়াতেই স্থানীয় বাসিন্দারা ড্রোন নামানোর জন্য ওই সংস্থাকে চাপ দেয়। চাপের মুখে পড়ে ড্রোন নামিয়ে দেয় ওই সংস্থা। পরে মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা এসে সেই ড্রোন বাজেয়াপ্ত করে।
2022-07-10

