Volleyball:জিরানীয়ায় শুক্লা স্মৃতি ভলিবল উদ্বোধনী ম্যাচে জয়ী খোয়াই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই।। উদ্বোধনী ম্যাচে জয় পেলো খোয়াই মহকুমা। হারিয়েছে গকুল নগর (বি.এস.এফ) স্পোর্টস ক্লাবকে। খোয়াই মহকুমা দল ২৫-২৩ ও ২৫ ২৩ পয়েন্টে অর্থাৎ ২-‌০ সেটে জয়ী হয়েছে। দু’দিনব্যাপী প্রাইজমানি দিবা-রাত্রি ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে শনিবার থেকে। জিরানীয়ার বিনাপানী ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে হচ্ছে শুক্লা দেববর্মা স্মৃতি এই আসর। রাজ্য ভলিবল সংস্থার সহযোগিতায়। খেলা হচ্ছে বিনাপানী স্কুল মাঠে। আসরে অংশ নিয়েছে ৭ দল। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে নন্দরাম দেববর্মা, দিলীপ দেববর্মা এবং রাজ্য ভলিবল সংস্থার কার্যকরী সচিব চন্দন সেন প্রমূখ উপস্থিত ছিলেন।