News Flash

  • Home
  • দেশ
  • Uddhav Thackeray:মহারাষ্ট্র: শিবসেনা ছাড়লেন প্রাক্তন লোকসভা সাংসদ আনন্দরাও আদসুল; রাউত বললেন ‘ইডি চাপ’
Image

Uddhav Thackeray:মহারাষ্ট্র: শিবসেনা ছাড়লেন প্রাক্তন লোকসভা সাংসদ আনন্দরাও আদসুল; রাউত বললেন ‘ইডি চাপ’

মুম্বই, ৭ জুলাই ( হি.স.) : একের পর এক ধাক্কা খেয়ে চলেছে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠী। মহারাষ্ট্র সরকার থেকে ক্ষমতা হারানোর পর থেকে শিন্দে শিবিরের একের পর এক ধাক্কায় বেসামাল উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠী। এবার প্রাক্তন সংসদ সদস্য বৃহস্পতিবার দল ছাড়লেন।

মহারাষ্ট্রের অমরাবতীর প্রাক্তন লোকসভা সাংসদ আনন্দরাও বিঠোবা আদসুল শিবসেনার নেতা হিসাবে পদত্যাগ করেছেন।
শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, “আনন্দ রাও পদত্যাগ করেছেন, আমি জানতে পেরেছি যে ইডি তার বাড়িতে অভিযান চালিয়েছে। এই চাপের কারণে হতে পারে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।”

আনন্দরাও আদসুল একনাথ শিন্দে শিবিরে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। উদ্ধবের নেতৃত্বাধীন শিবসেনা রাজন চিন্তারেকে লোকসভায় দলের চিফ হুইপ করার সিদ্ধান্ত নিয়েছে।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top