News Flash

Image

রেলে কাটা পড়ে মহিলার মৃত্যু

আমবাসা(ত্রিপুরা), ২৭ জুন (হি. স.) : ত্রিপুরায় আবারো রেলে কাটা পড়ে মৃত্যু এক মহিলার। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ধলাই জেলায় লংতরাইভ্যালী মহকুমায় ময়নামা এলাকায়। মৃত মহিলার নাম মালি দেববর্মা।

এদিন স্থানীয় এলাকাবাসী রেললাইনের ওপর মৃতদেহটি পড়ে থাকতে দেখে খবর দেয় রেল পুলিশে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। খবর শুনে ঘটনাস্থলে ছুটে এসেছেন মহিলার পরিবারের সদস্যরাও। রেললাইনে ক্ষতবিক্ষত দেহ দেখে কান্নায় ভেঙে পড়েছেন প্রত্যেকে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। এদিকে কিভাবে এই মৃত্যু হয়েছে, সে সম্পর্কে স্পষ্ট কিছুই জানা যায়নি। আত্মহত্যা নাকি দুর্ঘটনা, ধোঁয়াশায় রয়েছেন সাধারণ মানুষের সাথে পুলিশও। ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতার পরিবার-পরিজনদের মধ্যে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

Releated Posts

শান্তিরবাজারে ঐতিহ্যবাহী শিবের গাজন—প্রাচীন সংস্কৃতি রক্ষায় সেনপাড়ার উদ্যোগ

শান্তিরবাজার, ৫ এপ্রিল: বর্তমান ডিজিটাল যুগে ক্রমশ বিলুপ্তির পথে এগিয়ে চলেছে গ্রামবাংলার বহু ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি। তার মধ্যেই অন্যতম…

ByByReshmi Debnath Apr 5, 2026

নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু ১৫ বছরের কিশোরের

শান্তিরবাজার, ৫ এপ্রিল: বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ১৫ বছরের কিশোর শুভম দাসের। শান্তিরবাজারের…

ByByReshmi Debnath Apr 5, 2026

ধর্মনগরে আমরা বাঙালী দলের জনসংযোগ, প্রার্থী বিভাস রঞ্জন দাসের পক্ষে ভোটের আহ্বান

ধর্মনগর, ৫ এপ্রিল : আমরা বাঙালী দলের উদ্যোগে রবিবার ধর্মনগরের বিবেকানন্দ রোড, কদমতলা স্ট্যান্ড, চন্দ্রপুর সহ বিভিন্ন এলাকায়…

ByByReshmi Debnath Apr 5, 2026

ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য প্রয়াত, শোক জ্ঞাপন কংগ্রেসের

আগরতলা, ৫ এপ্রিল: ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে রাজ্যের…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top