News Flash

  • Home
  • দেশ
  • অগ্নিপথের বিরুদ্ধে ফের প্রতিবাদ আরজেডি-র, রাবড়ি দেবী বললেন এই প্রকল্প ঠিক নয়
Image

অগ্নিপথের বিরুদ্ধে ফের প্রতিবাদ আরজেডি-র, রাবড়ি দেবী বললেন এই প্রকল্প ঠিক নয়

পাটনা, ২৭ জুন (হি.স.): অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে আবারও প্রতিবাদ-বিক্ষোভ প্রদর্শন করল রাষ্ট্রীয় জনতা দল। সোমবার বিহার বিধানসভা চত্বরে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন আরজেডি বিধায়করা। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পকে ‘ঠিক নয়’ বলে মন্তব্য করেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি নেত্রী রাবড়ি দেবী। একইসঙ্গে তিনি দাবি করেছেন, বিক্ষোভ প্রদর্শনের সময় গ্রেফতার হওয়া পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমরা।

অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে এর আগেও বিক্ষোভ দেখিয়েছিলেন আরজেডি কর্মীরা। সোমবার রাবড়ি দেবীর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিন রাবড়ি দেবী অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে বলেছেন, “অগ্নিপথ প্রকল্পটি ঠিক নয়, আমরা জানি সরকার এই সিদ্ধান্ত ফিরিয়ে নেবে না। আমরা শুধুমাত্র বিক্ষোভ প্রদর্শনের সময় গ্রেফতার হওয়া পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top