News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসম : ঘোষিত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল, বিজ্ঞানে ৯২.১৯, কলায় ৮৩.৪৮ এবং বাণিজ্যে ৮৭.২৭ শতাংশ উত্তীৰ্ণ
Image

অসম : ঘোষিত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল, বিজ্ঞানে ৯২.১৯, কলায় ৮৩.৪৮ এবং বাণিজ্যে ৮৭.২৭ শতাংশ উত্তীৰ্ণ

গুয়াহাটি, ২৭ জুন (হি.স.) : অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ (এএইচএসইসি) পরিচালিত ২০২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান, কলা এবং বাণিজ্য শাখার চূড়ান্ত পরীক্ষার ফলাফল এক সঙ্গে আনুষ্ঠানিকভাবে আজ সোমবার ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। এবার বিজ্ঞানে ৯২.১৯, কলায় ৮৩.৪৮ এবং বাণিজ্যে ৮৭.২৭ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছেন। গড় পাশের হার ৯৯ শতাংশ রেকর্ড করা হয়েছে।

আজ সকাল ৯.০০টা বাজার সঙ্গে সঙ্গে ১৬টি ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তিনটি শাখার ফলাফল প্রকাশ করেছেন সংসদ কর্তৃপক্ষ।

কলা শাখায় এবার প্রথম দুজন মেধা তালিকার শীর্ষস্থান দখল করেছেন। তাঁরা দুজনেই ছাত্রী, সাধনা দেবী এবং চেরি গোহাঁই। এছাড়া মেধা তালিকার প্রথম দশে স্থান দখল করেছেন আরও ১৮ জন ছাত্রছাত্রী। কলা শাখায় পরীক্ষা দিয়েছিলেন মোট ১,৫৬,১০৭ জন। এর মধ্যে পাশ করেছেন ১,৩০,৩২৪ জন। উত্তীৰ্ণের হার ৮৩.৪৮ শতাংশ। এছাড়া কলায় প্রথম বিভাগে ২৯,৪৮৭, দ্বিতীয় বিভাগে ৫২,৯৪৪ এবং তৃতীয় বিভাগে ৪৭,৮৯৩ জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞানে ধৃতিরাজ বাস্তব কলিতা প্রথম স্থান দখল করেছেন। এছাড়া মেধা তালিকায় প্রথম দশে স্থান দখল করেছেন ২০ জন। বিজ্ঞান শাখায় পরীক্ষা দিয়েছিলেন ৩৩,৫৩৪ জন। পাশ করেছেন ৩০,৯১৫ জন। উত্তীৰ্ণের হার ৯২.১৯ শতাংশ। বিজ্ঞানে প্ৰথম বিভাগে ২০,১৭১, দ্বিতীয় বিভাগে ৯,৮৩৩ এবং তৃতীয় বিভাগে উত্তীৰ্ণ হয়েছেন ৯১১ জন। পাশের হার ৯২.১৯ শতাংশ।

এদিকে বাণিজ্য শাখায় শিলচরের বিবেকানন্দ সিনিয়র সেকেন্ডারি স্কুল সাগর আগরওয়ালা প্রথম স্থান দখল করেছেন। এছাড়া মেধা তালিকার প্রথম দশে রয়েছেন আরও ১১ জন ছাত্রছাত্রী। বাণিজ্যে প্ৰথম বিভাগে ৫,০১৮, দ্বিতীয় বিভাগে ৫,১৮৬ এবং তৃতীয় বিভাগে উত্তীৰ্ণ হয়েছেন ৩,০৬০ জন ছাত্রছাত্রী। এই শাখায় পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন ১৫,১৯৯ জন। পাশ করেছেন ১৩,২৬৪ জন। উত্তীৰ্ণের হার ৮৭.২৭ শতাংশ।

Releated Posts

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top