News Flash

  • Home
  • দিনের খবর
  • Covid19: ভারতে কোভিড-সংক্ৰমণ বেড়ে ১৭,৩৩৬; সক্রিয় রোগী ৮৮-হাজারের ঊর্ধ্বে, মৃত্যু ১৩ জনের
Image

Covid19: ভারতে কোভিড-সংক্ৰমণ বেড়ে ১৭,৩৩৬; সক্রিয় রোগী ৮৮-হাজারের ঊর্ধ্বে, মৃত্যু ১৩ জনের

নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ১৭-হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭,৩৩৬ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ১৩ জনের, সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৮৮ হাজার ২৮৪-তে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৩৬ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৮৮,২৮৪-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৪,২৯৪ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.২০ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৩ লক্ষ ৭১ হাজার ১০৭ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ১,৯৬,৭৭,৩৩,২১৭ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৪,৯৫৪ জন (১.২১ শতাংশ)। বৃহস্পতিবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ১৩,০২৯ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৭,৪৯,০৫৬ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৫৯ শতাংশ।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

ইডি আধিকারিকদের উপর হামলার মামলা: তদন্তকারী দল বাড়াল কেরল পুলিশ

তিরুবনন্তপুরম, ১২ আগস্ট (আইএএনএস): সিপিআই(এম) নেতা তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনে আসা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকদের…

ByByNews Desk Aug 12, 2026

লোকসভার আসন ৫৪৩-তেই স্থির রাখার দাবিতে তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের প্রস্তাব পাশ

চেন্নাই, ১২ আগস্ট (আইএএনএস): ভবিষ্যতে সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন নিয়ে উদ্বেগের মধ্যে লোকসভার আসন সংখ্যা স্থায়ীভাবে ৫৪৩-তে স্থির…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top