News Flash

  • Home
  • প্রধান খবর
  • Yashwant Sinha: রাষ্ট্রপতি পদপ্রার্থী থেকে যশবন্ত সিনহাকে নাম প্রত্যাহার করার অনুরোধ করলেন উমা ভারতী
Image

Yashwant Sinha: রাষ্ট্রপতি পদপ্রার্থী থেকে যশবন্ত সিনহাকে নাম প্রত্যাহার করার অনুরোধ করলেন উমা ভারতী

ভোপাল, ২২ জুন ( হি. স.) : বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী থেকে যশবন্ত সিনহাকে নাম প্রত্যাহার করার অনুরোধ করলেন প্রবীণ বিজেপি নেত্রী উমা ভারতী।

একাধিক টুইট বার্তায়, উমা ভারতী লেখেন, এনডিএ দ্রৌপদী মূর্মুকে ভারতের রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে, এটি সকলের জন্য গর্বের বিষয়। বিরোধীরা প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহাকে প্রার্থী করেছে। তিনি বলেন, প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর সরকারের সময় তিনি সিনহার সঙ্গে অনেক বৈঠকে পাশে ছিলেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী বলেন, “সে সময়ে সিনহা যা বলেছিলেন, যদি তিনি বিশ্বাস করেন এবং অনুসরণ করেন, তবে তাঁর রাষ্ট্রপতির প্রার্থী পদ থেকে নিজের নাম প্রত্যাহার করা উচিত।” তিনি কোনও কারণে এনডিএ-র উপর রাগান্বিত হতে পারেন, কিন্তু আমাদের সেই সমস্ত নীতি-আদর্শের বিরুদ্ধে দাঁড়ান উচিত নয়, যা আমরা বিশ্বাস করি এবং কোথাওবা অনুসরণ করে থাকি।

Releated Posts

মালদহের কালিয়াচক ঘটনার জেরে বাংলার সরকারকে তোপ মোদীর, দেশ ‘স্তম্ভিত’ বললেন প্রধানমন্ত্রী

কোচবিহার, ৫ এপ্রিল(আইএএনএস) : মালদহের কালিয়াচকে বিচারকদের জিম্মি করে রাখার ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Apr 5, 2026

অসমে সভা থেকে হিমন্ত বিশ্ব শর্মাকে কড়া আক্রমণ রাহুল গান্ধীর

গুয়াহাটি, ৫ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Apr 5, 2026

খাদ্য সঙ্কটে আফ্রিকার পাশে ভারত, পাঠানো হল ত্রাণসামগ্রী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): খাদ্য সঙ্কটে ভুগছে এমন আফ্রিকার একাধিক দেশের পাশে দাঁড়াল ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, মানবিক…

ByByNews Desk Apr 5, 2026

কেরলে ভোটের আগে অমিত শাহের রোডশোতে ভিড়, চূড়ান্ত প্রচারে ঝাঁপ এনডিএর

কোঝিকোড়, ৫ এপ্রিল  (আইএএনএস) : কেরলের বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যেই প্রচারের শেষ পর্যায়ে জোরদার…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top