News Flash

  • Home
  • দিনের খবর
  • অগ্নিপথের অধীনে অগ্নিবীরদের জন্য হরিয়ানায় নিশ্চিত চাকরি : খাট্টার
Image

অগ্নিপথের অধীনে অগ্নিবীরদের জন্য হরিয়ানায় নিশ্চিত চাকরি : খাট্টার

চন্ডীগড়, ২১ জুন (হি.স.): অগ্নিপথ নিয়োগ প্রকল্প নিয়ে দেশজুড়ে চলা বিক্ষোভের মধ্যেই এবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার জানালেন, হরিয়ানা পুলিশে নিশ্চিত চাকরি পাবেন অগ্নিবীররা। মঙ্গলবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার জানিয়েছেন, কাজের চার বছর পর অগ্নিবীরদের চাকরির সুযোগ দেবে তাঁর সরকার। তাঁর কথায়, ‘‘ভারতীয় সেনা থেকে আসা অগ্নিবীরদের জন্য হরিয়ানায় নিশ্চিত চাকরি থাকছে। হয় তাঁরা সরকারের কোনও ‘গ্রুপ সি’ পোস্টে কাজ পাবেন, নয় তো থাকবে হরিয়ানা পুলিশে যোগ দেওয়ার সুযোগ। এই চাকরি নিশ্চিত।’’

হরিয়ানার মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ‘‘আমার রাজ্যের যুবকদের মধ্যে দেশের সেবা করার সদিচ্ছা বিশাল। এ কারণেই দেশের সবচেয়ে বেশি সেনা হরিয়ানা রাজ্যের।’’ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে এদিন সকালে যোগব্যায়াম করেন খাট্টার। পরে তিনি ঘোষণা করেছেন, “যারা (৪ বছরের সার্ভিসের পর ফিরে আসা ৭৫ শতাংশ অগ্নিবীর) হরিয়ানা সরকারের চাকরি পেতে ইচ্ছুক, তাঁদের নিশ্চিত চাকরি দেওয়া হবে। আমাদের কাছে পুলিশের চাকরিও আছে, যা অগ্নিবীরদের দেওয়া হবে।”

Releated Posts

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

মধ্যপ্রদেশে বহুতল ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩ — উদ্ধারকাজ জারি

কোটমা (মধ্যপ্রদেশ), ৫ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা শহরে ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Apr 5, 2026

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top