News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাহুল গান্ধীকে জেরা, ত্রিপুরায় ইডি-র গেইটে তালা ঝুলিয়ে, কাদা ছুড়ে এবং কালি ছিটিয়ে বিক্ষোভ প্রদেশ কংগ্রেসের
Image

রাহুল গান্ধীকে জেরা, ত্রিপুরায় ইডি-র গেইটে তালা ঝুলিয়ে, কাদা ছুড়ে এবং কালি ছিটিয়ে বিক্ষোভ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৫ জুন (হি. স.) : রাহুল গান্ধীকে টানা তিনদিন ধরে ইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের প্রতিবাদে আজ ত্রিপুরায় প্রদেশ কংগ্রেস উগ্র আন্দোলনে নেমেছে। আগরতলায় ইডি কার্যালয়ে মূল ফটকে তালা লাগিয়ে, কাদা ও কালো কালি ছিটিয়ে কংগ্রেস কর্মীরা প্রতিবাদ জানিয়েছেন। প্রসঙ্গত, গত ১৩ জুনও প্রদেশ কংগ্রেস আগরতলায় ইডি কার্যালয়ের বাইরে ধারণা দিয়েছিল। তবে, আজকের প্রতিবাদ তার থেকে কয়েক কদম এগিয়ে গেছে বলেই মনে করা হচ্ছে।

এদিন ইডি কার্যালয়ের বাইরে ধারণায় বসেন প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মণ, আশীষ কুমার সাহা, গোপাল রায় সহ দুই কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রদেশের কর্মী-সমর্থকরা। ধারণায় বসে প্রাক্তন বিধায়ক সুদীপ রায় বর্মণ দীর্ঘ বক্তৃতায় বলেন, কংগ্রেসের কণ্ঠ রোধ করার জন্য প্রতিহিংসামুলক আচরণ করছে বিজেপি পরিচালিত এনডিএ সরকার। দেশে মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে হয়রানি করা হচ্ছে। প্রদেশ কংগ্রেস এই ঘৃণ্য রাজনীতির তীব্র প্রতিবাদ জানাচ্ছে।এদিন ধর্নায় অংশ নিয়ে কংগ্রেস নেতা-কর্মীরা প্রথমে ইডি কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। তারপর কাদা ছুড়ে এবং কালো কালি ছিটিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। 

Releated Posts

পুকুর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

আগরতলা, ৪ এপ্রিল: পুকুর থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

ধর্মনগর উপনির্বাচনে চয়ন ভট্টাচার্যের সমর্থনে জোর প্রচার, ময়দানে বিরজিৎ সিনহা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল: ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ক্রমশই চড়ছে রাজনৈতিক উত্তাপ। জয় নিশ্চিত করতে…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

বন্য হাতির তাণ্ডবে বৃদ্ধার মৃত্যু, উত্তাল মুঙ্গিয়াকামী, অবরোধ, ভাঙচুর বনদপ্তরের অফিস ও সাংবাদিক নিগ্রহে চরম উত্তেজনা

আগরতলা, ৪ এপ্রিল : তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন রামকৃষ্ণপুর এ.ডি.সি ভিলেজের জুমবাড়ি এলাকায় গতকাল গভীর রাতে ঘটে গেল…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

মন্ত্রী সান্তনা চাকমার খাস তালুকে রাস্তার বেহাল দশা, ক্ষোভ তুঙ্গে

আগরতলা, ৪ এপ্রিল: মাছমারা মেইন রোড থেকে দেওয়ান বাড়ি পর্যন্ত গ্রামের একমাত্র সংযোগ সড়কের বেহাল অবস্থায় ক্ষোভে ফুঁসছে…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top