নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ নেশামুক্তি কেন্দ্রে পানিসাগরের যুবকের মৃত্যুকে ঘিরে উৎকণ্ঠা বাড়ছে৷ নেশামুক্তি কেন্দ্রে গিয়ে রহস্যজনক মৃত্যু বয়স পচিশের এক যুবকের৷ ঘটনাটি ঘটে পাশ্ববর্তী রাজ্য আসামের কাছার জেলার শিলচরস্থিত দিশা ফাউন্ডেশন নামের নেশামুক্তি কেন্দ্রে৷ প্রাপ্ত সংবাদে জানা যায় যে, উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জাবাসা এক নং ওয়ার্ডের প্রাথমিক হাসপাতাল সংলগ্ণ এলাকার বাসিন্দা মৃত ধ্রুব দাসের পুত্র বাপন দাসকে নেশামুক্ত করার লক্ষ্যে শিলচর কালীবাড়ি রোডস্থিত দিশা ফাউন্ডেশন নামক নেশামুক্তি কেন্দ্রে দেওয়া হয় প্রায় দুই মাস পুর্বে৷ এরই মধ্যে গতকাল সন্ধ্যা সাত ঘটিকায় বাড়িতে ফোন মারফৎ খবর আসে যে,বাপন নাকি পরে গিয়ে আহত হয়েছে৷ পরবর্তী পনেরো মিনিট পর পুনরায় খবর আসে যে, সে নাকি মারা গিয়েছে৷ বাপনের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি শিলচরের উদ্দেশ্যে রওয়ানা দেয় পারিবারের লোক জন৷ শিলচরে গিয়ে সদর থানার স্মরণাপন্ন হয় বাপনের পরিবার পরিজন৷ তবে রাএি অনেকটা হওয়াতে রাএিতে কোন কিছু করা সম্ভব হয়নি৷ তাই বাধ্য হয়ে রবিবার সকালে সদর থানার পুলিশের সহায়তায় দিশা ফাউন্ডেশনে গিয়ে বাপনের মৃতদেহ দেখে সন্দেহ ঘনীভুত হতে থাকে৷তাই দিশা ফাউন্ডেশনের বিরুদ্ধে সদর থানায় লিখিত মামলা রুজু করে পরিবারের পক্ষ থেকে৷ পরবর্তীতে শিলচরস্থিত ঘুঙ্গুর মেডিকেল কলেজে মৃত বাপনের ময়না তদন্ত সম্পন্ন করে নিয়ে আসা হয় নিজ বাড়িতে৷ বাপনের এই রহস্য মৃত্যুতে সন্দেহ থেকেই যাচ্ছে৷ জানা গেছে এই নেশা মুক্তি কেন্দ্রে নাকি বিগত কিছু দিন যাবৎ আরও কয়কটি রহস্য মৃত্যুর খবর পাওয়া গেছে৷ তাই এর বিরুদ্ধে বাপনের পরিবার থেকে মামলা করা হয়েছে৷ এখন দেখার শিলচরস্থিত সদর থানা কি পদক্ষেপ গ্রহন করেন৷
2022-06-13

