News Flash

  • Home
  • প্রধান খবর
  • Varanasi Blast Case :বারাণসী বিস্ফোরণ মামলার সাজা ঘোষণা, মৃত্যু ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ওয়ালিউল্লাহ খান
Image

Varanasi Blast Case :বারাণসী বিস্ফোরণ মামলার সাজা ঘোষণা, মৃত্যু ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ওয়ালিউল্লাহ খান

বারাণসী, ৬ জুন (হি.স.): প্রায় ১৬ বছর আগে, ২০০৬ সালে উত্তর প্রদেশের বারাণসীতে একই দিনে পর পর বিস্ফোরণ মামলার সাজা ঘোষণা করল আদালত। দোষী সাব্যস্ত সন্ত্রাসী ওয়ালিউল্লাহ খানকে মৃত্যুদন্ড ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। প্রায় ১৬ বছরের শুনানি-পর্বের পরে গত শনিবার ওয়ালিউল্লাহকে দোষী সাব্যস্ত করেছিল গাজিয়াবাদের জেলা আদালত। ওই দিন রায়দান স্থগিত রাখা হয়। এরপর সোমবার এই মামলায় রায় ঘোষণা করা হয়েছে। দোষী সাব্যস্ত ওয়ালিউল্লাহ খানকে মৃত্যুদণ্ডের দিয়েছে গাজিয়াবাদের আদালত।

২০০৬ সালের ৭ মার্চ জোড়া বিস্ফোরণে কেঁপে উঠেছিল বারাণসীর সঙ্কটমোচন মন্দির। বিস্ফোরণ হয় বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনেও। সেই বিস্ফোরণে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছিল। আহত হন প্রায় ১০০ জন। ওই ঘটনার পর ৫ এপ্রিল প্রয়াগরাজ জেলার ফুলপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছিল ওয়ালিউল্লাহকে। পরে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে ওই মামলা গাজিয়াবাদ জেলা আদালতে স্থানান্তরিত করা হয়। ওয়ালিউল্লাহ গ্রেফতার হওয়ার পর বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঝাঁসি গ্রামের মুস্তাকিম, জাকারিয়া ও শামীম নামে তিন ব্যক্তি-সহ বেশ কয়েক জনের নাম উঠে ‌এসেছিল। যদিও উত্তর প্রদেশ পুলিশ তাঁদের নাগালে পায়নি।

Releated Posts

আমেরিকায় ১০০-র বেশি প্রযুক্তি শিল্পনেতার সঙ্গে বৈঠক, গুজরাটকে দীর্ঘমেয়াদি টেক পার্টনার হিসেবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

গান্ধীনগর, ১৮ আগস্ট (আইএএনএস): শুধুমাত্র বিনিয়োগের গন্তব্য নয়, প্রযুক্তি, উদ্ভাবন এবং সাপ্লাই চেইন উন্নয়নে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবে…

ByByNews Desk Aug 18, 2026

‘আন্দোলনের দ্বিতীয় ধাপ’: প্রশ্নফাঁস রুখতে গ্যারান্টিযুক্ত আইন চান ঝাড়খণ্ডের ছাত্রনেতা

রাঁচি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড সরকার রাজ্যে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি) এবং টিডিপিএল-এর মাধ্যমে পরিচালিত সব পরীক্ষা…

ByByNews Desk Aug 18, 2026

মোদির নেতৃত্বে ভারতের উন্নয়নে রূপান্তরমূলক ভূমিকা রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘রূপান্তরমূলক ভূমিকা’র প্রশংসা করলেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন…

ByByNews Desk Aug 18, 2026

‘নতিস্বীকার করতে বাধ্য হয়েছে’: ঝাড়খণ্ড সরকারের ছাত্রদের গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ায় বিজেপি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকার ছাত্রদের দাবির পর সরকারি চাকরির পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top