News Flash

  • Home
  • বিদেশ
  • North Korea :উত্তর কোরিয়াকে জবাব দিতে এবার ৮টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল দক্ষিণ কোরিয়া-আমেরিকা
Image

North Korea :উত্তর কোরিয়াকে জবাব দিতে এবার ৮টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল দক্ষিণ কোরিয়া-আমেরিকা

য়াদিল্লি, ৬ জুন (হি. স.) : উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তীব্র নিন্দা করে পাল্টা আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। পিয়ংইয়ংয়ের ‘উসকানির’ প্রতিক্রিয়া জানাতে দুই মিত্রের প্রস্তুতি প্রদর্শনের জন্য নিজস্ব আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দুই দেশ ।

এর আগের দিন উত্তর কোরিয়া আটটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। উসকানির জবাব দিতে ওয়াশিংটন ও সিউল যে প্রস্তুত রয়েছে, সে বার্তা দিতেই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছে বলে আজ সোমবার জানিয়েছে আলজাজিরা। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অব স্টাফ (জেসিএস) জানায়, মিত্ররা স্থানীয় সময় সকালে প্রায় ১০ মিনিট ধরে পূর্ব সাগরে আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। আরও জানানো হয়, এ পদক্ষেপের মাধ্যমে যে কোনও ধরনের উসকানি ও হুমকি মোকাবিলার সক্ষমতা ও প্রস্তুতি প্রদর্শন করা হয়েছে। এসময় উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তার নিন্দা করা হয়। আটটি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

Releated Posts

ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসায় ট্রাম্প, বিজেপির স্বাগত; ‘বিষয়টি অন্যভাবে দেখছে’ সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): আমেরিকায় বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে সওয়াল করতে ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা করেছেন মার্কিন…

ByByNews Desk Aug 18, 2026

বাংলাদেশে পুলিশি হামলায় সাংবাদিক আহত, ব্যবস্থা নেওয়ার দাবি মানবাধিকার সংগঠনের

প্যারিস, ১৮ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে এক সাংবাদিকের ওপর পুলিশি হামলার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের…

ByByNews Desk Aug 18, 2026

আফগানিস্তানের কাবুলে স্কুলের বাইরে বিস্ফোরণ, গুরুতর আহত বহু পড়ুয়া

কাবুল, ১৮ আগস্ট (আইএএনএস): আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে একটি বেসরকারি স্কুলের বাইরে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়েছে বেশ…

ByByNews Desk Aug 18, 2026

ভারত-আমেরিকার যৌথ ইওডি মহড়া শেষ, বাড়ল সামুদ্রিক অভিযানে পারস্পরিক সক্ষমতা

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): পাঁচ দিনের নিবিড় পেশাগত প্রশিক্ষণ ও মতবিনিময়ের পর ভারতীয় ও মার্কিন নৌবাহিনীর যৌথ বিস্ফোরক…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top