ক্রীড়া প্রতিনিধি আগরতলা, ৬ জুন।। একটু একটু করে সাফল্য যেন ধরা দিচ্ছে ত্রিপুরা শিবিরে। একটু দেরীতে হলেও দ্বিতীয় দিনের শেষ বেলায় রাজ্য দলের খেলোয়ার সরাসরি স্বর্ণ পদক জয়ের গৌরব অর্জন করে নিয়েছে। খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস্-এ জিমন্যাস্টিক্স ইভেন্টে আন্তর্জাতিক জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্তের হাত ধরে প্রথম স্বর্ণপদক পেল ত্রিপুরা। সেটা রবিবার, দিনের খেলার শেষ সময়ের খবর। আজ, সোমবার খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের তৃতীয় দিনে পদকের উষ্ণ স্পর্শ পেতে শুরু করেছে ত্রিপুরার অ্যাথলেটরা। থাং-তাতে জোড়া ব্রোঞ্জ পদক পেল ত্রিপুরা। ৫৬ কেজি বিভাগে কেনিজা সিনহা ও প্রতীক্ষা চৌধুরী রাজ্যকে জোড়া ব্রোঞ্জ এনে দেয়। কিন্তু আরো ভালো ফলাফল আশা ছিল কোচ মানসজিৎ-এর। তিনি আরো কয়েকটি পদক আশা করছিলেন। দুটি ব্রোঞ্জ পদক পেলেও রচনা দাস ও সৌরভ ধুবি প্রত্যাশিত সাফল্য পায়নি। এদিকে, আর্টিস্টিক বালক দলগত বিভাগে তন্ময় দাস, জিৎ সাহা, রায়হান আলম, প্রতীক মজুমদার ও সৌম্যদীপ নাথ সর্বশেষ পঞ্চম স্থান পায়। আর্টিস্টিক সিঙ্গেলসে জিৎ সাহা নবম ও রায়হান আলমকে ডিসকোয়ালিফাই হতে হয়েছে আসনের সিকুয়েন্স ঠিক না থাকায়। এতে রাজ্য দলের খেলোয়ারদের অনেকটা শিক্ষা হয়েছে বলা চলে। এছাড়া, ভারোত্তলনে ৫৫ কেজি বিভাগে রাজ্যের বন্যা সরকার ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে গেলেও পদক থেকে অনেকটা দূরে থেকে যায়। বন্যা স্ন্যাচে নিজের রেকর্ড ৩৭ কেজি ভেঙে ৪১ কেজি করে বেশ নজর কেড়েছিল। কিন্তু পাশাপাশি ক্লিন এন্ড জার্কে ৫৫ কেজি উত্তোলন করে করে। এক্ষেত্রে তার ব্যক্তিগত রেকর্ড ছিল ৫৬ কেজি। তবে সামগ্রিক ভাবে ৯৩ কেজি থেকে বাড়িয়ে রেকর্ড গড়ে ৯৬ কেজি। ব্যক্তিগতভাবে বন্যা নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেও খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে এই ভারোত্তোলনের ৫৫ কেজি বিভাগে তার হাতে কোন পদক আসেনি। রাজ্য দলের দ্বিতীয় গ্রুপের খেলোয়াড়রাও যথারীতি প্রতিযোগিতা স্থলে পৌঁছে গেছে। আশা করা হচ্ছে অন্যান্য ইভেন্টগুলি থেকে রাজ্য দলের খেলোয়াড়রা পদক এর সংখ্যা বাড়াতে পারবে।

Tripura Holds 3 Medals : হরিয়ানায় খেলো ইন্ডিয়ায় সাফল্যের ছোঁয়া, ত্রিপুরা ঝুলিতে ১টি স্বর্ণসহ ৩টি পদক
Releated Posts
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…
নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা
তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…


















