News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : জাতীয় সড়কের সেতুর মূল্যবান সামগ্রী চুরি
Image

Arrested : জাতীয় সড়কের সেতুর মূল্যবান সামগ্রী চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন৷৷ অবিভক্ত দক্ষিণ জেলাকে সংযোগকারী ৮ নং জাতীয় সড়কের উপর নির্মীয়মান সেতুর মূল্যবান সামগ্রী চুরি করার সময় হাতেনাতে আটক এক ব্যক্তি৷ জানা যায়, দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের দাবি পূরণে ৮ নং জাতীয় সড়কের ওপর নেতাজি সুভাষ সেতুর ভগ্ণদশার কথা মাথায় রেখে চলছে বিকল্প সেতু তৈরির কাজ৷ রবিবার নির্মীয়মান সেতুর মূল্যবান সামগ্রী চুরি করতে এসে কর্মরত শ্রমিক এবং এলাকাবাসীদের হাতে আটক এক চোর৷ আটক হওয়া ব্যক্তির নাম আকবুল মিঞা৷ পরবর্তী সময় আকবুল মিঞা নামে ওই চোরকে আটকে রেখে খবর দেওয়া হয় রাধাকিশোর পুর থানায়৷ পুলিশ ছুটে গিয়ে ওই চোরকে আটক করে থানায় নিয়ে আসে৷ এলাকাবাসীদের অভিমত, বহুবার নির্মীয়মান সেতু তৈরির বহু মূল্যবান সামগ্রী চুরি হলেও হেলদোল নেই পুলিশ প্রশাসনের৷ দাবি উঠছে চুরির ঘটনার রুখতে কড়া পুলিশী নিরাপত্তা ব্যবস্থার৷

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top