News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমের প্ৰথম মুখ্যমন্ত্ৰী প্রয়াত গোপীনাথ বরদলৈকে শ্ৰদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের

অসমের প্ৰথম মুখ্যমন্ত্ৰী প্রয়াত গোপীনাথ বরদলৈকে শ্ৰদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ৬ জুন (হি.স.) : অসমের প্ৰথম মুখ্যমন্ত্ৰী তথা তদানীন্তন পাকিস্তানের আগ্রাসন থেকে অসমকে রক্ষাকারী প্রয়াত লোকপ্রিয় গোপীনাথ বরদলৈকে গভীর শ্ৰদ্ধাঞ্জলি জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা।

আজ সোমবার নিজের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডলে প্রয়াত গোপীনাথ বরদলৈকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, অসমের প্ৰথম মুখ্যমন্ত্ৰী ‘ভারতরত্ন’ লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ মহাশয়ের আজ জন্মবাৰ্ষিকী। অসমের রাজনৈতিক এবং সমাজজীবনে বরদলৈ যে অবদান রেখে গেছেন তা আজও স্মরণীয়, তাঁর অবদান অসমবাসীকে উদ্বুদ্ধ করছে। জন্মবাৰ্ষিকীর পবিত্ৰ দিনে অসম-মায়ের মহান পুত্ৰকে নতমস্তকে সশ্ৰদ্ধ স্মরণ করছি।

গ্ৰুপিঙের মাধ্যমে অসমকে তদানীন্তন পাকিস্তান তথা পূর্ব পকিস্তান (অধুনা বাংলাদেশ)-এর সঙ্গে শামিল করা থেকে রাক্ষা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী ভারতরত্ন গোপীনাথ বরদলৈ। নিজের জীবদ্দশায় অসমের পরিচয়, স্বাভিমান এবং অস্তিত্ব রক্ষার সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন রাজ্যের প্ৰথম মুখ্যমন্ত্ৰী লোকপ্ৰিয় গোপীনাথ বরদলৈ।

উল্লেখ্য, ভারতরত্ন সম্মানে বিভূষিত প্ৰয়াত গোপীনাথ বরদলৈ ১৮৯০ সালের ৬ জুন নগাঁও জেলার রহায় জন্মগ্ৰহণ করেছিলেন। জাতির পিতা মহাত্মা গান্ধীর অহিংস আদৰ্শ অনুসরণকারী গোপীনাথ বরদলৈ স্বাধীন ভারতের অসম প্রদেশের প্ৰথম মুখ্যমন্ত্ৰী ছিলেন।

Releated Posts

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top