News Flash

  • Home
  • বিদেশ
  • Putin : যুদ্ধাস্ত্র পাঠালে পরিণতি ভাল হবে না, পশ্চিমী দুনিয়াকে হুমকি পুতিনের
Image

Putin : যুদ্ধাস্ত্র পাঠালে পরিণতি ভাল হবে না, পশ্চিমী দুনিয়াকে হুমকি পুতিনের

মস্কো, ৬ জুন (হি. স.) : এবার পশ্চিমী দুনিয়াকে হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । পুতিনের হুমকি যদি ইউক্রেনকে অস্ত্র পাঠানো বন্ধ না করে তবে নিশানা বদল করবে মস্কো।

তাঁর কথায় সংঘর্ষ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তাই এমন ভাবে অস্ত্র পাঠানো হচ্ছে। ইউক্রেনকে যদি এভাবে একের পর এক দুরপাল্লার ক্ষেপনাস্ত্র পাঠায় পশ্চিমী শক্তিরা তবে তা যথার্থ ভাবেই শেষ করবে রুশ বাহিনী। তিনি হুমকির সুরে এও জানান, যেসব জায়গায় হামলা করা হয়নি সেসব জায়গাতেও হামলা করা হবে। যদিও এক্ষেত্রে কোন জায়গার কথা তিনি বললেন তা উল্লেখ করেননি পুতিন।

কিছুদিন আগেই আমেরিকা ঘোষণা করেছে, তারা হিমার মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম পাঠাবে। ৮০ কিলোমিটার দূরের নিশানায় আঘাত করতে পারে এটি। এ ছাড়াও কোটি কোটি ডলারের অস্ত্রসাহায্য করছে আমেরিকা। এতে ক্ষুব্ধ রাশিয়া। আমেরিকার হাতে থাকা অস্ত্র হিমার রাশিয়ার থেকে সামান্য বেশি শক্তিশালী। এই অস্ত্রের মাধ্যমে কিয়েভ থেকেও রুশ বাহিনীর ওপর হামলা চালাতে পারবে ইউক্রেন। যদিও আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন আমেরিকার পক্ষ থেকে ইউক্রেনকে এমন কোনও অস্ত্র দেওয়া হবে না যা রুশ মাটিকে ক্ষতিগ্রস্থ করে । তবে যুদ্ধে কোনও পক্ষের কথাকেই সত্য বলে বিবেচিত করা হয় না।

এক্ষেত্রে রুশ প্রেসিডেন্ট পুতিন জানান, আমেরিকা এমন কোনও নতুন অস্ত্র দিচ্ছে না ইউক্রেনকে। সোভিয়েত যুগে তৈরি ওই ধরনের অস্ত্র ইউক্রেনের কাছে ছিল। মিসাইল লঞ্চার সিস্টেমের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কোন ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। তিনি আরও বলেন, আমেরিকা যে সিস্টেমটি পাঠাচ্ছে, ওতে ৪৫-৭০ কিলোমিটার দূরত্বের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়ে থাকে। তিনি জানিয়েছেন এসবই যুদ্ধকে দীর্ঘায়িত করার চক্রান্ত ছাড়া আর কিছুই না।

Releated Posts

ভারত-বাংলাদেশ সম্পর্ককে আস্থা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি: রিয়াজ হামিদুল্লাহ

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে ১৮ মাসের দায়িত্বকালে পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে…

ByByNews Desk Oct 4, 2026

ভারত-মার্কিন নিরাপত্তা অংশীদারিত্ব ও ইন্দো-প্যাসিফিক সামুদ্রিক সহযোগিতা নিয়ে জয়শঙ্করের বৈঠক

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন নিরাপত্তা অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার…

ByByNews Desk Oct 4, 2026

বিদায়ী বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্কে অবদানের প্রশংসা

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ভারতে বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে রবিবার নয়াদিল্লিতে সাক্ষাৎ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।…

ByByNews Desk Oct 4, 2026

ইজরায়েলের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদী ও ক্যাপ্টেন স্মিতকে বিশেষ সম্মানের আমন্ত্রণ নেতানিয়াহুর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): মাঝ আকাশে হামলার মোকাবিলা করে যাত্রীদের জীবন রক্ষা করা ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top