News Flash

  • Home
  • খেলা
  • National Event : জাতীয় আসরের জন্য পাওয়ার লিফটিংয়ে রাজ্যদল গঠন মঙ্গলবার
Image

National Event : জাতীয় আসরের জন্য পাওয়ার লিফটিংয়ে রাজ্যদল গঠন মঙ্গলবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুন।। হায়দরাবাদে জাতীয় সাবজুনিয়র,পুরুষ এবং মহিলাদের মাস্টার্স পাওয়ার লিফটিং প্রতিযোগিতা শুরু ৫ জুলাই থেকে। চলবে ১০ জুলাই পর্যন্ত। আসরে অংশ নেবে ত্রিপুরা। সেই লক্ষ্যে ত্রিপুরা দল গঠন আজ। মঙ্গলবার সকাল ১০ টায় এন এস আর সি সি-‌র পাওয়ার লিফটিং হলে হবে নির্বাচনী শিবির। তাতে অংশ নিতে বিভিন্ন মহকুমা থেকে ইচ্ছুকদের আজ সকালে যথা সময়ে অমল কুমার ঘোষ বা শম্ভু নাথ সাহা-‌র কাছে রিপোর্ট করার জন্য রাজ্য সংস্থার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। খেলোয়াড়দের অবশ্য বয়সের সংশাপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে নির্বাচনী শিবিরে। শিবির থেকেই ত্রিপুরা দল গঠন করা হবে। নির্বাচনী শিবির থেকে বাছাই করা শক্তি উত্তোলকদের নিয়ে হবে বিশেষ প্রশিক্ষণ শিবির। যাতে জাতীয় আসরে ভালো ফলাফল করা যায়। রাজ্য সংস্থা সূত্রে এখবর জানা গেছে।

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top