News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Road Block :পানীয় জলের দাবীতে কাঞ্চনপুরে পথ অবরোধ
Image

Road Block :পানীয় জলের দাবীতে কাঞ্চনপুরে পথ অবরোধ

আগরতলা, ৬ জুন৷৷ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর থেকে জয়পুর যাওয়ার পথে মূল সড়ক অবরোধ করেন এলাকাবাসী৷ সোমবার সকাল থেকেই উনিছড়ার বাসিন্দারা পথ অবরোধ আন্দোলনে শামিল হন৷ জানা যায় ওই এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয় জলের সংকট চলেছে৷ পানীয় জলের সংকট নিরসনে প্রশাসনের তরফ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না৷ তাতে জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন এলাকায় বসবাসকারী মানুষজন৷

সমস্যা সম্পর্কে এলাকার জনগণের তরফ থেকে ডিডাব্লিউএস দপ্তর এবং স্থানীয় প্রশাসন ও নেতা মাতববরদের কাছে বহুবার অভিযোগ করেছেন৷ কিন্তু পানীয় জলের সমস্যা সমাধানের জন্য এখনো পর্যন্ত কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ শেষ পর্যন্ত বাধ্য হয়েই তারা সোমবার কাঞ্চনপুর থেকে জয়পুর যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন৷ অবরোধের ফলে কাঞ্চনপুর থেকে জম্পুই হিল যাওয়ার রাস্তা স্তব্ধ হয়ে পড়ে৷অবরোধ স্থলের দু’পাশে প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়ে৷ যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ ঘটনার খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে আসেন৷ প্রশাসনের তরফ থেকে অবরোধকারীদের প্রতিশ্রুতি দেওয়া হয় ট্যাঙ্কারে করে দুবেলা নিয়মিত পানীয় জল সরবরাহ করার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে৷ প্রতিশ্রুতির ভিত্তিতে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন৷

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top