News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেগার টাকা গায়েবের অভিযোগ, ভিলেজ কার্যালয়ে তালা
Image

রেগার টাকা গায়েবের অভিযোগ, ভিলেজ কার্যালয়ে তালা

শিলাছড়ি, ৬ জুন : ১৩ দিনের রেগার টাকা গায়েব হওয়ার অভিযোগ তুললেন স্থানীয়রা। তাই, ক্ষুব্দ মহিলারা তালা ঝুলিয়ে দেন ভিলেজ কার্যালয়ে। 

ঘটনার বিবরণে জানা গেছে, শিলা ছড়ি ব্লকের শুকনাছড়ি ভিলেজের রেগা শ্রমিকরা ১৩ দিনের কাজ করলেও কোন মজুরি এখনো পাননি। আরও অভিযোগ, এর আগেও বেশ কয়েক দিনের মজুরি থেকে বঞ্চিত হয়েছেন তারা। বারকয়েক আন্দোলন করলেও কাজের কাজ কিছুই হয়নি। শুধু প্রতিশ্রুতির উপর নির্ভর করে এতদিন কাজ করে গেছেন তাঁরা। কিন্তু তাদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে না।

তাদের অভিযোগ, শ্রমিকদের বকেয়া অর্থ গায়েব করে দিয়েছে কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। তাই সোমবার ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন রমণীরা। তাদের বক্তব্য, যতদিন পর্যন্ত তাদের বকেয়া রেগার মজুরি মিটিয়ে দেওয়া হবে না ততদিন পর্যন্ত ভিলেজ কার্যালয়ে তালা মুক্ত করবেন না তারা।–

Releated Posts

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026

রানীবাড়ী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, ম্যানেজারের পদত্যাগের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রানীবাড়ী…

ByByReshmi Debnath Aug 18, 2026

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবক আটক, কৈলাসহর থানার হেফাজতে

কৈলাসহর, ১৮ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে তাদের কৈলাসহর…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top