News Flash

  • Home
  • খেলা
  • Promote The Quality Of Sports : ক্রীড়ার মানোন্নয়ন, প্রচার ও প্রসারে নতুন উদ্যোগ
Image

Promote The Quality Of Sports : ক্রীড়ার মানোন্নয়ন, প্রচার ও প্রসারে নতুন উদ্যোগ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুন।। ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরাম এবং কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব এক সাথে পথ চলার অঙ্গীকার করল। সোমবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাঁবুতে সি এস জে সির সভাপতি সুভেন রাহা, সচিব অর্চিসমান ভাদুড়ী ও ক্লাবের কর্মসমিতির সদস্য দের সঙ্গে এক বৈঠক করেন ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের সচিব সুজিত রায় ও সহসভাপতি জহর দাস । ওই বৈঠকে ঠিক হয় দুই দেশের পিছিয়ে পড়া খেলাধূলোর প্রসার ও প্রচারের লক্ষ্যে দুই সংস্হা এক যোগে কাজ করবে । শুধুমাত্র এই নয় দুঃস্হ খেলোয়াড়দের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেবে ইন্ডিয়া বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরাম। এই ক্ষেত্রেও ফোরাম কে সহযোগিতা করবে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। বৈঠকে উপস্থিত অ্যাপোলো হাসপাতালের ডা: নারায়ন মিত্র ও আই এল এস হাসপাতালের বিজনেস ম্যানেজার অনন্য কিশোর ঘোষ জানান তাদের সংস্হাও  দুদেশের এই উদ্যোগের পাশে থাকবে ।

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top