News Flash

  • Home
  • বিনোদন
  • সলমন খানকে খুনের হুমকি, নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত মুম্বাই পুলিশের
Image

সলমন খানকে খুনের হুমকি, নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত মুম্বাই পুলিশের

মুম্বই, ৬ জুন (হি. স.) : সিধু মুসেওয়ালার মৃত্যুর পর থেকেই খুনের হুমকি পেতে শুরু করেছেন বলিউড ভাইজান। প্রয়াত গায়কের মতোই নাকি হবে তাঁর পরিণতি। সম্প্রতি এমনই হুমকি চিঠি পেয়েছেন তিনি। একই সাথে খুনের হুমকি দেওয়া হয়েছে অভিনেতার বাবাকেও। গতকালই বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড এলাকায় ফেলে যাওয়া ওই উড়ো চিঠি উদ্ধার করেন সেলিমের নিরাপত্তারক্ষীরা। আর তার পরেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে এফআইআর রুজু করেছে মুম্বইয়ের বান্দ্রার পুলিশ। আর তাঁর জেরেই এবার সলমনের আইনি নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল মুম্বাই পুলিশ। একই সঙ্গে ব্যান্দ্রার বাড়ির চারপাশে মোতায়েন করা হল কড়া নিরাপত্তা।

সূত্রের খবর অনুযায়ী, যে জায়গা থেকে চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতর্ভ্রমণের ফাঁকে সেখানেই বিশ্রাম নেন সেলিম। তবে এই প্রথম নয়, এর আগে ২০১৮ সালেও হুমকি চিঠি পেয়েছিলেন সলমন। সেই হুমকি চিঠির নেপথ্যে ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। যিনিই কিনা পাঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকারী। এরপর ২০২১ সালে জেলে থাকাকালীন একটি ভিডিও প্রকাশ করে সলমন খানকে হত্যার হুমকি দিয়েছিলেন বিষ্ণোই। বলেছিলেন, ‘যোধপুরে সলমনকে মেরে ফেলবো।’ একই সঙ্গে ভিডিওতে বলেছিলেন, যখন মারবো, তখনই সবাই জানতে পারবে। আমি এখনও কিচ্ছু করিনি। আমাকে কোনও অর্থ ছাড়াই টেনে নিয়ে যাওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ২৯ মে পাঞ্জাবের মানসায় কংগ্রেস নেতা ও সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালা নৃশংসভাবে খুন হব। তিনদিক থেকে গাড়ি ঘেরাও করে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল তাঁর গাড়িকে। সেইদিন চালকের আসনে ছিলেন সিধু স্বয়ং।

Releated Posts

রাজ্যসভা নির্বাচনে উত্তরাখণ্ডে দীনেশ আর্য, বাংলায় কোয়েল মল্লিককে প্রার্থী করল বিজেপি

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ২০২৬ সালের রাজ্যসভা দ্বিবার্ষিক নির্বাচনে উত্তরাখণ্ড থেকে দীনেশ আর্য এবং পশ্চিমবঙ্গ থেকে রুক্মিণী মল্লিক…

ByByNews Desk Oct 4, 2026

বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট, অস্ত্রোপচার হবে নুশরাত ভারুচার; এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফেরানোর প্রস্তুতি

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): কাজ ও ছুটি কাটাতে বালিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মেরুদণ্ডে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘দৃশ্যম’-এর সঙ্গীত বরাবরই নিজেই একটি চরিত্র: অজয় দেবগন

মুম্বই, ১ অক্টোবর (আইএএনএস): ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে সঙ্গীত বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানালেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।…

ByByNews Desk Oct 1, 2026

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top