News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিপুল উত্সাহ-উদ্দীপনায় বিমান বন্দরে পেলেন উষ্ণ অভ্যর্থনা
Image

ত্রিপুরায় ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিপুল উত্সাহ-উদ্দীপনায় বিমান বন্দরে পেলেন উষ্ণ অভ্যর্থনা

আগরতলা, ৬ জুন(হি. স.): ত্রিপুরায় ফিরেই কর্মীদের মধ্যে বিপুল উত্সাহ ও উদ্দীপনা লক্ষ্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দলীয় কর্মী সমর্থকরা তাঁকে উষ্ণ অভ্যর্থনায় কাছে টেনে নিলেন। এমবিবি বিমান বন্দরে থেকে সরকারী বাসভবন পর্যন্ত তাঁকে নিয়ে জন উচ্ছ্বাস প্রমাণ করেছে জনপ্রিয়তা একবিন্দুও কমেনি তাঁর। সরকারী বাসভবনে প্রবেশের মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লবের দাবি, বিজেপি কর্মীরাই তাঁর এবং দলের মূল শক্তি। উপনির্বাচনে বিরোধীদের সাথে উন্নয়ন নিয়ে লড়াই হবে। মানুষ উন্নয়নের নিরিখেই মূল্যায়ন করবেন।

দীর্ঘ সময় বহি:রাজ্যে কাটিয়ে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরায় ফিরেছেন। তাঁকে ঘিরে এমবিবি বিমান বন্দরে কর্মী-সমর্থক বিপুল উত্সাহ-উদ্দীপনা দেখা গিয়েছে। হুড খোলা গাড়িতে দাঁড়িয়ে বাইক মিছিল তাঁকে বিমান বন্দর থেকে সরকারী বাস ভবনে এনেছে।

এদিন তিনি বলেন, বিজেপি কর্মীরাই দল এবং তাঁর মূল শক্তি। পৃষ্ঠাপ্রমুখ থেকে শুরু করে সকল কার্যকর্তা তাঁকে শক্তি যুগাচ্ছেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশা নির্দেশনায় ত্রিপুরার উন্নয়নে মুখ্যমন্ত্রী পদে ব্রতী ছিলাম । এখন সংগঠনের দায়িত্বে দলকে আরও এগিয়ে নিয়ে যাব।

তাঁর কথায়, গত চার বছরে কাজের নিরিখেই মানুষ মূল্যায়ন করবেন। ত্রিপুরায় উন্নয়নের ধারা শুরু হয়েছে, বিজেপি পরিচালিত সরকার তা আরও ত্বরান্বিত করবে। যুব এবং মাতৃ শক্তি বিজেপিকে ত্রিপুরার উন্নয়নে সহযোগীতা করবেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র ত্রিপুরাকে শ্রেষ্ট রাজ্য হিসেবে গড়ে তোলার স্বপ্ন অবশ্যই সত্যি হবে।

তিনি বলেন, ত্রিপুরায় পরিবর্তন হয়েছে। এখন মানুষ ইতিবাচক চিন্তাধারা নিয়ে এগিয়ে চলেছেন। যুব প্রজন্মের মনে নতুন আশা জেগেছে। তাই, চাকুরী পাওয়ার প্রত্যাশার বদলে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এদিন তিনি জানান, উপনির্বাচনে প্রত্যেক কার্যকর্তার কাছে যাব। আমার এবং বিজেপির প্রতি মানুষের উন্মাদনা একই রয়েছে। তাই, উপনির্বাচনে বিরোধীদের সাথে উন্নয়ন নিয়ে লড়াই হবে।

তাঁর বক্তব্য, মানুষের সমালোচনা থাকবেই। তাতে, হতাশ হওয়ার কিছুর দেখতে পাচ্ছি না। আমার পক্ষে কিংবা বিপক্ষে আলোচনায় সকলকেই সমানভাবে সম্মান করি। শুধু তাই নয়, তাঁদের সুন্দর ভবিষ্যতও কামনা করি।

Releated Posts

মহারাজা বীর বিক্রমের অবদান কখনও ভোলার নয়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৯ আগস্ট: আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের অবদান কোনও দিনই ভোলার নয়। তাঁর…

ByByReshmi Debnath Aug 19, 2026

‘আধুনিক ত্রিপুরার রূপকার’ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যকে জন্মজয়ন্তীতে শ্রদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তীতে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByReshmi Debnath Aug 19, 2026

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026
Scroll to Top