News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরকাশীতে বাস দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২৬, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা শিবরাজের
Image

উত্তরকাশীতে বাস দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২৬, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা শিবরাজের

উত্তরকাশী, ৬ জুন (হি.স.): যমুনোত্রী যাওয়ার পথে রবিবার উত্তরকাশীর কাছে খাদে পড়ে গিয়েছিল তীর্থযাত্রী বোঝাই একটি বাস। ওই বাসে ২৮ জন পুণ্যার্থী-সহ ৩০ জন ছিলেন, তাঁদের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। প্রাণে বেঁচে গিয়েছেন ৪ জন। রবিবার রাতেই উদ্ধার হয়েছিল ২৬টি দেহ, সোমবার সকালে উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, উদ্ধারকাজ সমাপ্ত হয়েছে।

দুর্ঘটনায় নিহতদের বাড়ি মধ্যপ্রদেশের খাজুরাহোতে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এদিন সকালে দেহরাদূনে জানিয়েছেন, মৃতদের পরিজনকে ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। চালক-সহ আহত ৪ জনকে ৫০ হাজার টাকা ও বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান করা হবে। পুলিশ জানিয়েছে, চালকের কাছ থেকে জানা গিয়েছে, স্টিয়ারিং হুইলে বিপত্তির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্ধারকাজের জন্য এনডিআরএফ-এর টিম পাঠিয়েছিলেন, সমস্ত মৃতদেহ উদ্ধার করে দেহরাদূনে পাঠানো হয়েছে…প্রক্রিয়া শেষ হলে দেহ খাজুরাহো পাঠানো হবে। প্রসঙ্গত, রবিবার যমুনোত্রী যাওয়ার পথে উত্তরকাশীর কাছে খাদে পড়ে যায় তীর্থযাত্রী বোঝাই বাসটি।

Releated Posts

উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির সহযোগিতার জন্য বিশাল সম্ভাবনা রয়েছে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে উদীয়মান ও মধ্যম শক্তির দেশগুলির মধ্যে সহযোগিতার জন্য একটি বিশাল কর্মসূচি রয়েছে…

ByByNews Desk Oct 4, 2026

ফ্লাইদুবাই বিমানে হামলার ঘটনায় তদন্ত শুরু অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছিলেন সহ-পাইলট

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে সহ-পাইলটের কুঠার দিয়ে হামলা এবং বিমানটি ভেঙে…

ByByNews Desk Oct 4, 2026

মার্কিন-চিন প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির কথা বললেন জয়শঙ্কর

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের প্রতিদ্বন্দ্বিতার বর্তমান পরিস্থিতিকে ‘গোল্ডিলক্স’ পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Oct 4, 2026

সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা ও জনবিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): সুশাসনই বিনিয়োগকারীদের আস্থা এবং সাধারণ মানুষের বিশ্বাস ধরে রাখার ‘অদৃশ্য পরিকাঠামো’ বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top