News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ডের বাস দুর্ঘটনায় আহতের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শিবরাজ
Image

উত্তরাখণ্ডের বাস দুর্ঘটনায় আহতের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শিবরাজ

দেহরাদুন, ৬ জুন(হি.স) : উত্তরাখণ্ডের বাস দুর্ঘটনায় আহত যাত্রীদের দেখতে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে গেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি কথা বললেন হাসপাতালে ভর্তি আহতদের পরিবারের সঙ্গেও।

শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, উত্তরাখণ্ডের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ঘটনাস্থলে এখনও রয়েছেন এনডিআরএফ বাহিনী। মাত্র দু জন ছাড়া সকল যাত্রীদেরই খোঁজ পাওয়া গিয়েছে। ১৯ জনকে খাদ থেকে উদ্ধার করা গিয়েছে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় মৃত ২৬ জনের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে।
প্রসঙ্গত, রবিবার মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে তীর্থযাত্রীদের নিয়ে একটি বাস যমুনোত্রী যাওয়ার পথে দামটা এলাকায় জাতীয় সড়কের উপর থেকে সোজা খাদের মধ্যে পড়ে যায়। ঘটনায় মৃত্যু হয় ২৬ জনের। আহত হন বেশ কয়েকজন। আহতদের জরুরী ভিত্তিতে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান ঘোষণা করেছেন।

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top