News Flash

  • Home
  • খেলা
  • Cricket : বলে-ব্যাটে সেরা চিরঞ্জিত, ফারাজ ও রঞ্জিত, সুপার আটে ইয়ংব্লাডকে হারালো বুলেট
Image

Cricket : বলে-ব্যাটে সেরা চিরঞ্জিত, ফারাজ ও রঞ্জিত, সুপার আটে ইয়ংব্লাডকে হারালো বুলেট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুন।। দুর্দান্ত জয় বুলেট ক্লাবের। সুপার আটের দ্বিতীয় পর্যায়ের গ্রুপ লীগে প্রথম ম্যাচে প্রথম জয়। ১০ দলীয় টুর্ণামেন্টে প্রাথমিক লীগের শেষে সুপার আট দলের গ্রুপ লীগ টুর্নামেন্ট চলছে। আয়োজক লংতরাই ভ্যালি ক্রিকেট এসোসিয়েশন। খেলা ছিল ধলাইয়ের দামছড়ায় হোকো তুইসা গভর্মেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল গ্রাউন্ডে। বুলেট ক্লাব বনাম ইয়ং ব্লাড ক্লাবের মধ্যে। সুপার আটে দ্বিতীয় গ্রুপের প্রথম ম্যাচ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাভাবিকভাবেই ওভার সংখ্যা অর্ধেক করা হয়েছিল। টস জিতে বুলেট ক্লাব প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায় ইয়ং ব্লাড ক্লাবকে। সীমিত ২৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে এবং ইয়ং ব্লাড ক্লাব ১১৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে সঞ্জয় মালাকার ও দেবাশীষ মারাক, দুজনেই ২৪ করে রান পায়। বুলেট ক্লাবের বোলার চিরঞ্জিত দাস ১৭ রানে চারটি, আমন সিংহ ২০ রানে তিনটি এবং কৃতি কিষান চাকমা ২৭ রানে ২টি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে বুলেট ক্লাবের শুরুটা তেমন ভালো হয়নি। দলীয় ৯ রানের মধ্যে পরপর তিনটি উইকেট এর পতন ঘটে যায়। তবে ফারাজ আহমেদ ও রণজিৎ দাশের চতুর্থ উইকেটের জুটি দলকে অনেকটা স্বস্তি এনে দেয়। ফারাজের অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে দলকে আর পেছন দিকে তাকাতে হয়নি। ৩৭ বল খেলে ফারাজ দুটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৭ রান সংগ্রহ করে দলকে অনেকটা এগিয়ে দেয়। পরবর্তী দায়িত্ব পালন করে রঞ্জিত দাস ও রাজদীপ দাসের পঞ্চম উইকেটের জুটি। রঞ্জিত মারকুটে ব্যাট চালিয়ে ২৭ বল খেলে 7 টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি মেরে ৪৩ রান সংগ্রহ করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। সঙ্গী রাজদীপ দাস অপরাজিত ছিল চার রানে। ১৪ ওভার খেলেই বুলেট ক্লাব জয়ের লক্ষ্যে পৌঁছায়। ইয়ং ব্লাডের সোহেল চাকমা ৪৮ রানে ৩ উইকেট পেয়েছে। এছাড়া, রাজেশ চাকমা পেয়েছে একটি উইকেট। মূলতঃ চিরঞ্জিত এর বোলিংয়ের পর ফারাজ ও রঞ্জিতের অনবদ্য ব্যাটিংয়ে দৌলতে বুলেট ক্লাব ৬ উইকেটে দুর্দান্ত জয় ছিনিয়ে পরবর্তী রাউন্ডের লক্ষ্যে একধাপ এগিয়ে রয়েছে।

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top