News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সুসজ্জিত মিছিল নিয়ে শহর কাঁপিয়ে ত্রিপুরায় দুই কেন্দ্রে বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা
Image

সুসজ্জিত মিছিল নিয়ে শহর কাঁপিয়ে ত্রিপুরায় দুই কেন্দ্রে বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা

আগরতলা, ৬ জুন(হি. স.): ত্রিপুরায় উপনির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন ৮ নম্বর টাউন বড়দোয়ালি কেন্দ্রের প্রার্থী তথা বর্তমান মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-কে সাথে নিয়ে তিনি মনোনয়ন জমা দিয়েছেন। আজ ৬ নম্বর আগরতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা: অশোক সিনহাও মনোনয়ন জমা দিয়েছেন। সুসজ্জিত মিছিল নিয়ে শহর কাঁপিয়ে বিজেপির দুই প্রার্থী এদিন মনোনয়ন জমা দিলেন। মিছিলে মানুষের বিরাট সংখ্যায় উপস্থিতি জয় নিয়ে বিজেপিকে অনেকটাই নিশ্চিত করেছে বলেই মনে হচ্ছে।

আজ ত্রিপুরায় উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার অন্তিম তারিখ। বিজেপি গত শনিবার চারটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা দিয়েছে। আজ সুসজ্জিত মিছিল দুই প্রার্থীকে মনোনয়ন জমা দিতে নিয়ে গেছে। ড্রাম বাজিয়ে শ্লোগান দিয়ে বিজেপি কার্যকর্তারা পুরো শহর মাতিয়ে দিয়েছিলেন। এদিন মনোনয়ন জমা দিতে ডা: মানিক সাহা এবং ডা: অশোক সিনহার সাথে মিছিলে পা মিলিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ, কারা মন্ত্রী রামপ্রসাদ পাল, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক সুরজিত দত্ত, বিধায়িকা মিমি মজুমদার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও তাঁর স্ত্রী নীতি দেব।

এছাড়া ছিলেন, বিজেপি প্রদেশ সহ সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কিশোর বর্মণ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপার্সন রত্না দত্ত হস্ততাঁত ও হস্তকারু শিল্প নিগমের চেয়ারম্যান বলাই গোস্বামী, হজ কমিটির চেয়ারম্যান জসিমউদ্দিন সহ অন্যান্যরা।

এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার পূর্বে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা রামঠাকুর আশ্রম, শ্রী কৃষ্ণ মন্দির, লোকনাথ আশ্রম, আনন্দময়ী মা আশ্রম, লক্ষ্মী নারায়ণ মন্দির এবং সৎসঙ্গ আশ্রমে গিয়ে আশীর্বাদ নিয়েছেন। এদিন তিনি বলেন, এতদিন নিজের পরিবার এবং রোগীদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছি। আজ সমগ্র ত্রিপুরবাসীর কল্যাণের প্রার্থনা করেছি। ত্রিপুরবাসীর মঙ্গল কামনায় আশীর্বাদ চাইছি। তাঁর দৃঢ় বিশ্বাস, রাজ্যের উন্নতির জন্য ত্রিপুরবাসী আশীর্বাদ করবেন।

আজ মনোনয়ন পত্র সদর মহকুমা শাসকের তথা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডা: মানিক সাহা বলেন, রাজ্য সভা নির্বাচনেও মনোনয়ন জমা দিয়েছি। তবে, আজ এক অন্য অনুভূতি নিয়ে মনোনয়ন পত্র জমা দিলাম। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার লড়াইয়ে নামলান। সাথে তিনি যোগ করেন, মনোনয়ন জমা দেওয়ার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী সাথে ছিলেন। তাই, নিন্দুকের কথায় কণ দিতে চাই না।

এদিকে, ৬ নম্বর আগরতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডা: অশোক সিনহা মনোনয়ন জমা দিয়ে বলেন, নতুন অভিজ্ঞতা নিয়ে নতুন পথ চলা শুরু করছি। এতকাল অন্যের জন্য এসেছিলাম, আজ নিজের জন্য মনোনয়ন জমা দিয়েছি। তাঁর দাবি, বিজেপির বিরাট সংগঠিত টিম এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদে উপনির্বাচনে জয় অবশ্যম্ভাবী। তাঁর দাবি, ২০১৪ সাল থেকে পরিবর্তন মানুষ দেখছেন। সেই পরিবর্তনের সুফলে উন্নয়ন কেউ অস্বীকার করতে পারবেন না। তাই, উপনির্বাচনে জয় নিয়ে ভাবছি না।এদিন কারা মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, বিজেপি চারটি আসনেই জয়ের জন্য ঝাঁপাবে। সাড়ে চার বছরের উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবেন। তিনি আজ বিজেপি ত্যাগী দুই বিধায়ক কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন এবং আশীষ কুমার সাহা সম্পর্কে বলেন, অকাল নির্বাচনের জন্য দায়ীদের কাছে মানুষ জবাব চাইবেন। 

Releated Posts

পুজোর আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, ২০ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগরতলার ২০ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা…

ByByReshmi Debnath Oct 4, 2026

উন্নয়ন ও উন্নত পরিষেবার সাথে সমাজের প্রতিটি মানুষকে যুক্ত করাই সরকারের মুখ্য উদ্দেশ্য: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর: উন্নয়ন ও উন্নত পরিষেবার সাথে সমাজের প্রতিটি মানুষকে যুক্ত করাই সরকারের মুখ্য উদ্দেশ্য।…

ByByReshmi Debnath Oct 4, 2026

পুর নির্বাচন সামনে, উন্নয়নকে হাতিয়ার করে মানুষের কাছে পৌঁছনোর বার্তা মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ অক্টোবর: আসন্ন পুর নির্বাচন এবং ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড.…

ByByReshmi Debnath Oct 4, 2026

‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে ৩১ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান

আগরতলা, ৪ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি গ্রহণ…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top