News Flash

Image

Accident : বুলেরোর ধাক্কায় বাইক চালক গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৬ জুন৷৷ বাইক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত ৫০ বছর বয়সী প্রদীপ সরকার নামে এক ব্যক্তি৷ ঘটনা সোমবার বিকেল তিনটা নাগাদ বিলোনিয়া থানাধীন ড্রপ গেট এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় তিি টিআর০৮সি৪৫১১ নম্বরের বাইকে চেপে বনকরের দিক থেকে বড়পাথরীর দিকে যাচ্ছিলেন৷ এরমধ্যে ড্রপ গেট এলাকায় পৌঁছানো মাত্রই উল্টোদিক থেকে টিআর ০১ভি১৮৪০ নম্বারের একটি বালিবোঝাই বুলেরো গাড়ি এসে প্রদীপ সরকারের বাইকে সজোরে ধাক্কা মারে৷ সাথে সাথে রাস্তায় ছিটকে পড়ে রক্তাক্ত হয়েছেন বাইক চালক প্রদীপ সরকার৷ স্থানীয়রা উনাকে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসে৷ উনার একটি পা ভেঙে যায়৷ কর্তব্যরত চিকিৎসক উনার অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি উনাকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেয়৷ গাড়িটিকে আটক করেছে স্থানীয় জনগণ৷

Releated Posts

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026

রানীবাড়ী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, ম্যানেজারের পদত্যাগের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রানীবাড়ী…

ByByReshmi Debnath Aug 18, 2026

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবক আটক, কৈলাসহর থানার হেফাজতে

কৈলাসহর, ১৮ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে তাদের কৈলাসহর…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top