News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Accident : লরির ধাক্কায় গুরুতর আহত বাইসাইকেল আরোহী
Image

Accident : লরির ধাক্কায় গুরুতর আহত বাইসাইকেল আরোহী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ জুন৷৷ দূরপাল্লার লরির ধাক্কায় আহত এক বাইসাইকেল আরোহী যুবক৷ আহত যুবকের নাম আকাশ দাস৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন আসাম-আগরতলা জাতীয় সড়কের হাওয়াইবাড়ি সি.এন.জি স্টেশন সংলগ্ণ এলাকায় সোমবার৷
জানা যায়, বাইসাইকেল আরোহী যুবক আকাশ দাস বাড়ি থেকে তুইসিন্দ্রাই বাজারের থেকে হাওয়াই বাড়ি দিকে আসছিল৷ অপর দিক থেকে দূরপাল্লার একটি লরি আগরতলা থেকে তেলিয়ামুড়া উদ্দেশ্যে যাওয়ার পথে বাইসাইকেল আরোহী যুবককে ধাক্কা দেয়৷ গাড়ির ধাক্কায় আকাশ দাস জাতীয় সড়কের মধ্যে লুটিয়ে পড়ে যায়৷ প্রত্যক্ষদর্শীরা খবর দেয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের৷ দমকলকর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহত অবস্থায় আকাশ দাস-কে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ তার অবস্থা গুরুতর হওয়াতে বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমার হাসপাতাল৷ এদিকে গাড়িটি দুর্ঘটনার পর পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top