News Flash

  • Home
  • দেশ
  • Market : সবজি থেকে মাছ বাজারে আগুন ছোঁয়া দাম
Image

Market : সবজি থেকে মাছ বাজারে আগুন ছোঁয়া দাম

কলকাতা,৫ জুন (হি. স.): রবিবার কলকাতার বাজারে সবজির আগুন ছোঁয়া দাম ।

রবিবার শহরের বাজারে চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে ৪০ টাকায়, জ্যোতি আলু ৩০ টাকায়, পিঁয়াজ ৩০ টাকা, আদা ১২০ টাকা,রসুন ১২০ টাকা, টোম্যাটো ১০০ টাকা, কাঁচালঙ্কা ৮০ থেকে ১০০ টাকা, ক্যাপ্সিকাম ১৫০ টাকা। অপরদিকে মাছের বাজারেও আগুন ছোঁয়া দাম। খোকা ইলিশ ১০০০ টাকা দাম । দেড় কিলোর বেশি ওজনের হলে ২০০০-২৫০০ টাকা ।গলদা চিংড়ি ৮০০-১০০০ টাকা । বাগদা -১০০০-১২০০ টাকা । রুই গোটা ২৫০ টাকা, কাটা ৩০০ টাকা ।

ভেটকি ৬০০ টাকা, পার্শে ৪০০-৬০০ টাকা । পাবদা ৫০০-৬০০ টাকা । মুরগির মাংস ২২০ টাকা খাসির মাংস ৭৬০ টাকা । ফলের বাজারে সেঞ্চুরি করেছে আম ও লিচু । ৩০০ ছাড়িয়ে ৪০০-র পথে জাম । হিমসাগর বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়। ল্যাংড়া ১০০-১২০ টাকায়।
লিচু ৯০-১০০ টাকা। রবিবার জামাইষষ্ঠীর দিন শহরের বাজারে বাজার করতে এসে সবজি মাছ ফলের দামে এক প্রকার কপালে হাত পড়ার জোগাড় ক্রেতাদের।

Releated Posts

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top