News Flash

  • Home
  • প্রধান খবর
  • সকলের কাছে পৌঁছে দিতে হবে মোদীজির বার্তা: অনুরাগ; রিজিজু বললেন সাইকেল চালানো অবশ্যিক
Image

সকলের কাছে পৌঁছে দিতে হবে মোদীজির বার্তা: অনুরাগ; রিজিজু বললেন সাইকেল চালানো অবশ্যিক

নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): বিশ্ব সাইকেল দিবসে ফিট ইন্ডিয়া ফ্রিডম রাইডার সাইকেল র‍্যালির সূচনা করলেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। শুক্রবার সকালে দিল্লির মেজর ধ্যান চাঁদ স্টেডিয়াম থেকে দেশব্যাপী ফিট ইন্ডিয়া ফ্রিডম রাইডার সাইকেল র‍্যালির সূচনা করেছেন অনুরাগ সিং ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রী এদিন বলেছেন, “বিশ্ব সাইকেল দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা আমরা সকলের কাছে পৌঁছে দিতে চাই। ফিট ইন্ডিয়া মুভমেন্ট, খেলো ইন্ডিয়া মুভমেন্ট, স্বচ্ছ ভারত আন্দোলন এবং স্বাস্থ্যকর ভারত আন্দোলন সবই সাইকেল চালানোর মাধ্যমে সম্পন্ন করা যেতে পারে। দূষণের মাত্রাও কমিয়ে দেবে।”

কেন্দ্রীয় মন্ত্রী কইরেন রিজিজু বলেছেন, “বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছেন। কিন্তু, যেভাবেই হোক মানুষের নিত্যদিন সাইকেল চালানো উচিত। সুযোগ পেলেই আমি নিজেও সাইকেল চালাই। ফিট ইন্ডিয়া এবং স্বাস্থ্যের জন্য সাইকেল চালানো অবশ্যিক। এদিন ফিট ইন্ডিয়া ফ্রিডম রাইডার সাইকেল র‍্যালির সূচনা করার পর সাইকেল চালিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া প্রমুখ।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top