News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Housewife Dead Body : বাড়ির শৌচালয়ে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

Housewife Dead Body : বাড়ির শৌচালয়ে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নতুনবাজার, ৩ জুন : শুক্রবার দুপুরে বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হয়েছে এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ। মৃত গৃহবধূর নাম দীপ্তি কর বণিক(৩৫)। ঘটনা নতুন বাজার খেদারনাল এলাকায়। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে মানসিক অবসাদের জেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের সদস্যদের।  

মহিলার স্বামী লিটন বণিকের দাবি, তিনি শুক্রবার দুপুর নাগাদ বাড়িতে এসে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তখনই পাশের শৌচালয়ে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দীর্ঘদিন ধরে দীপ্তি কর বণিক অসুস্থ ছিলেন। মানসিক ভারসাম্য ঠিক ছিল না বলে দাবি স্বামীর। মানসিক অবসাদ এর জেরেই হয়তো এমন ঘটনা সংঘটিত করেছে বলে দাবি স্বামী লিটন বণিকের।

এদিকে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় নতুন বাজার থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নতুন বাজার গ্রামীণ হাসপাতাল পাঠানো হয়। মৃত দীপ্তি কর বণিক অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন। সংসারে কোনো ধরনের ঝামেলা ছিল না বলে দাবি স্বামী লিটন বণিকের।

Releated Posts

সেকেরকোট চৌমুহনী বাজারে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্যবসায়ীদের

আগরতলা, ১৩ জুন: আমতলী থানার অধীন সেকেরকোট চৌমনী বাজারে এক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রশাসনের কাছে লিখিত…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

‘বুথ চলো অভিযান’-এ জনসংযোগে জোর, চাকমাঘাটে বুথ সভায় উন্নয়নের আশ্বাস মন্ত্রী বিকাশ দেববর্মার

আগরতলা, ১৩ জুন: বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার লক্ষ্যে রাজ্যজুড়ে চলমান ‘বুথ চলো অভিযান’-এর অংশ হিসেবে শনিবার…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাল্লুকের হামলায় গুরুতর জখম বৃদ্ধ, বনদপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের

আগরতলা, ১৩ জুন: সিপাহীজলা জেলার পূর্ব সিমনা এডিসি ভিলেজের ভুবন চৌধুরী পাড়ায় ফের ভাল্লুকের হামলার ঘটনা ঘটেছে। শনিবার…

ByByReshmi Debnath Jun 13, 2026

মেডিকেল কলেজে যুবতীর মৃত্যুর ঘটনায় ডিজিপি কার্যালয়ের সামনে বাম যুব-ছাত্র সংগঠনগুলির বিক্ষোভ

আগরতলা, ১৩ জুন: রানীরখামার মেডিকেল কলেজে এক যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আগরতলায় পুলিশ মহা-নির্দেশক (ডিজিপি) কার্যালয়ের…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top