News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Sushant Chowdhury : প্রধানমন্ত্রী মোদীর জন্যই দেশের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে : সুশান্ত চৌধুরী
Image

Sushant Chowdhury : প্রধানমন্ত্রী মোদীর জন্যই দেশের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে : সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ জুন (হি. স.) : আত্মবিশ্বাস ছাড়া উন্নতি কখনোই সম্ভব নয়। এক্ষেত্রে আত্মবিশ্বাসে ভরপুর ব্যক্তির উন্নতি হবেই। তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই দেশ হিসাবে ভারতের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। শুক্রবার বিজেপি প্রদেশ কার্যালয়ে বিজেপি সদর গ্রামীন জেলার উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দৃঢ় প্রত্যয়ের সুরে একথা বলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। 

এদিন তিনি বর্তমান কেন্দ্রীয় সরকারের ৮ বছরের জনকল্যাণমুখী কাজকর্মের বিস্তারিত তুলে ধরেন। তাঁর কথায়, আত্ম নির্ভর ভারত, দেশ প্রেম, জাতীয়তাবাদ বৃদ্ধি পেয়েছে। ভারত মাতার জয় বলতে এখন দেশবাসী গর্ব বোধ করেন। কৃষকদের আয় বৃদ্ধি পেয়েছে প্রধানমন্ত্রীর হাত ধরেই। এভাবেই প্রধানমন্ত্রী মানুষের মৌলিক অধিকার পৌঁছে দিয়েছেন, দাবি করেন তিনি।তাঁর দাবি, বর্তমান কেন্দ্রীয় সরকার গরীব মানুষের সঙ্গে বঞ্চনার রাজনীতি করে না। প্রধানমন্ত্রী বলেছেন, গরীবের ক্ষেত্রে কোন রঙ দেখা হবে না। তাই তাদের কাছে সমস্ত সরকারী প্রকল্প গুলি পৌঁছে দিচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার, দ্ব্যর্থহীন ভাষায় বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Releated Posts

বৃষ্টিতে আগরতলা-খোয়াই জাতীয় সড়কের বেহাল দশা, ড্রজার দিয়ে পারাপার যানবাহন

আগরতলা, ২৯ এপ্রিল : টানা বৃষ্টিতে বিপর্যস্ত আগরতলা-খোয়াই জাতীয় সড়ক। সড়কের একাধিক অংশে জল জমে ও কাদায় পরিণত…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

কালবৈশাখীর পর অন্ধকারে শান্তিরবাজার, বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে ক্ষোভ বাসিন্দাদের

আগরতলা, ২৯ এপ্রিল: কালবৈশাখীর তাণ্ডবের জেরে বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়েছে শান্তিরবাজারের বিস্তীর্ণ এলাকায়। একাধিক জায়গায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে ত্রিপুরাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ২ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত

আগরতলা, ২৮ এপ্রিল: রাজ্যজুড়ে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। দৈনিক পরিস্থিতি সম্পর্কিত রিপোর্ট…

ByByReshmi Debnath Apr 28, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস , লাল সতর্কতা জারি

আগরতলা, ২৮ এপ্রিল: ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া ও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top