News Flash

  • Home
  • দিনের খবর
  • Amit Shah: উপনির্বাচনে ‘রেকর্ড’ জয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামীকে শুভেচ্ছা অমিত শাহ-র
Image

Amit Shah: উপনির্বাচনে ‘রেকর্ড’ জয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামীকে শুভেচ্ছা অমিত শাহ-র

নয়াদিল্লি, ৩ জুন(হি.স) : শুক্রবার চম্পাবত আসন থেকে উপনির্বাচনে ‘রেকর্ড’ জয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বলেন, “উত্তরাখণ্ডের চম্পাবত আসন থেকে উপনির্বাচনে ‘রেকর্ড’ জয়ে মুখ্যমন্ত্রী ধামীকে শুভেচ্ছা জানাই। আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী মোদীর নির্দেশিত পথে অপনি দেবভূমি উত্তরাখণ্ডকে প্রগতি ও উন্নয়নের এক নতুন দিশায় পৌঁছে দেবেন।”

মুখ্যমন্ত্রী হিসেবে টিকে থাকার জন্য ধামির জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় বিজয় ছিল। কেননা তিনি বিজেপির ব্যাপক জয় সত্ত্বেও রাজ্য বিধানসভা নির্বাচনে হেরেছিলেন। এদিন ধামী উপ-নির্বাচনে ফলাফল ঘোষণার পর পুষ্কর সিং ধামি ৫৮,২৫৮ ভোট পেয়েছেন। কংগ্রেস প্রার্থী নির্মলা গাহাতোদির মাত্র ৩,২৩৩ ভোট পেয়েছেন। ধামি এবং কংগ্রেসের গাহাতোদি ছাড়াও সমাজবাদী পার্টির মনোজ কুমার ভাট এবং নির্দল প্রার্থী হিমাংশু গাদকোটিও নির্বাচনে প্রতিন্দ্বন্দিতা করেন। গত ৩১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং আজ ভোট গণনা হয়।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top