News Flash

  • Home
  • বিদেশ
  • ওকলাহোমার হাসপাতালে বন্দুকবাজের গুলিতে মৃত্যু ৪ জনের, নিকেশ আততায়ীও
Image

ওকলাহোমার হাসপাতালে বন্দুকবাজের গুলিতে মৃত্যু ৪ জনের, নিকেশ আততায়ীও

ওকলাহোমা, ২ জুন (হি.স.): আমেরিকার ধারাবাহিক বন্দুক হামলার প্রেক্ষিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ক্রমেই প্রশ্ন উঠছে। এবার আমেরিকার ওকলাহোমার তুলসায় হাসপাতালে ঢুকে গুলি চালাল এক বন্দুকবাজ। আততায়ীর গুলিতে মৃত্যু ৪ জনের, পরে পুলিশের গুলিতে বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে। বিগত এক মাসে আমেরিকায় এই নিয়ে তৃতীয় বার বন্দুক হামলার ঘটনা ঘটল। আর গত এক সপ্তাহে দ্বিতীয় বার।

তুলসা পুলিশ জানিয়েছে, বুধবার (আমেরিকার সময় অনুযায়ী) ওকলাহোমার তুলসায় সেন্ট ফ্রান্সিস হাসপাতাল চত্বরের নাতালি বিল্ডিংয়ে আচমকাই ঢুকে পড়ে ৩৫ থেকে ৪০ বছরের এক ব্যক্তি। তারপরেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। পুলিশ ঘটনাটির খবর পাওয়ার তিন মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু তত ক্ষণে চার জন মারা গিয়েছেন। গুরুতর জখম হয়েছেন অনেকেই। ঘটনাটি ঘটে নাতালি বিল্ডিংয়ের দোতলায়। সেখানে মূলত ডাক্তারদের অফিস রয়েছে। আর রয়েছে একটি অর্থোপেডিক চিকিৎসা কেন্দ্র। পুলিশ জানিয়েছে, মৃত এবং আহতদের মধ্যে হাসপাতালের রোগী থেকে শুরু করে কর্মীরাও রয়েছেন। পরে ওই বন্দুকবাজকে গুলি করে নিকেশ করেছে পুলিশ।

উল্লেখ্য, গত সপ্তাহেই টেক্সাসের উভালদের একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ জন পড়ুয়া এবং দু’জন শিক্ষক নিহত হন। তার আগে মে মাসের শুরুতেই নিউ ইয়র্কের বাফেলোতে একটি সুপার মার্কেটে ১০ জন মারা যান বন্দুক হামলায়। এর মধ্যেই ওকলাহোমার তুলসায় হাসপাতালে ঢুকে গুলি চালাল এক বন্দুকবাজ।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানে কো-পাইলটের হামলাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলল সংযুক্ত আরব আমিরশাহি

আবুধাবি, ৩ অক্টোবর (আইএএনএস): দুবাই-তেল আভিভগামী ফ্লাইদুবাই বিমানে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্চারের ওপর কো-পাইলট হামলার ঘটনাকে ‘সন্ত্রাসবাদী…

ByByNews Desk Oct 3, 2026

হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজ, পাঁচ ভারতীয় নাগরিককে উদ্ধার

মাসকাট/নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): হরমুজ প্রণালীতে একটি কুয়েতের পতাকাবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের পর জাহাজে থাকা পাঁচ…

ByByNews Desk Oct 3, 2026

বাংলাদেশে এআই ব্যবহারের প্রসারে বাড়ছে অপরাধের আশঙ্কা

ঢাকা, ৩ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত প্রসার নিয়ে অপরাধ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা…

ByByNews Desk Oct 3, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top