News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Shantirbazar Accident : শান্তিরবাজারে পৃথক দূর্ঘটনায় গুরুতর আহত দুই
Image

Shantirbazar Accident : শান্তিরবাজারে পৃথক দূর্ঘটনায় গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১ জুন৷৷ ভেহিকেলস চেকিংএ বসে পুলিশের লাঠির আঘাতে গুরুতর আহত এক যুবক৷ ঘটনার বিবরনে জানাযায় বুধবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত সাঁচীরাম বাড়ী এলাকায় জাতীয় সড়কে ভেইকলস চেকিংএ বসে বাইখোড়া থানার এ এস আই চন্দ্রকেতু ত্রিপুরা৷  জানা যায় ভেহিকেলস চেকিং চলাকালিন সময়ে সাঁতচানের বাসিন্দা জমাধন ত্রিপুরা ( ২৫ ) বিনা হেলমেটে বাইক চালিয়ে জোলাইবাড়ী থেকে নিজ বাড়ীর উদ্দ্যেশ্যে যাচ্ছিলো৷  এরইমধ্যে বিনা হেলমেটে জমাধন ত্রিপুরাকে দেখে চন্দ্রকেতু ত্রিপুরা লাঠি মারে বলে অভিযোগ৷  লাঠি মারায় যুবকটি বাইক নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কে ছিটকে পড়ে যায়৷  এতে করে জমাধন ত্রিপুরা মাথায় আঘাত পেয়ে গুরতর আহত হয়৷  দুর্ঘটনার সঙ্গে সঙ্গে জমাধন ত্রিপুরাকে চিকিৎসার জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷  অপরদিকে একইদিনে বাইক দুর্ঘটনায় আহত এক যুবক৷  জানাযায় টি আর ০৮ এ ৭৪৯৫ নাম্বারর বাইকে করে জোলাইবাড়ী থেকে শাকবাড়ী যাবার পথে দুইটি গাড়ীর মাঝে পড়ে গুরতর আহত হয় শাকবারির বাসিন্দা শান্তিচরন ত্রিপুরা ( ৩৮ )৷  সাঁচীরামবাড়ী এলাকায় জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে৷  দুর্ঘটনার পরবর্তীসময় দুইটি গাড়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷  দুর্ঘটনার পরবর্তী সময় আহত শান্তিচরন ত্রিপুরাকে চিকিৎসার জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷  এই দুর্ঘটনায় আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক দেখে দুইজনকেই অনত্র রেফার করাহয়৷

Releated Posts

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026

ত্রিপুরা সফরে অসমের  রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা

আগরতলা, ১২ জুন: অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top