News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তার বেহাল অবস্থা, সংস্কারের দাবীতে কাঞ্চনপুরে অবরোধ এলাকাবাসীর
Image

রাস্তার বেহাল অবস্থা, সংস্কারের দাবীতে কাঞ্চনপুরে অবরোধ এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ কাঞ্চনপুর থেকে জম্পুই হিল যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে৷ দুর্ঘটনা প্রবল এই রাস্তা দিয়ে যাতায়াত করা কষ্টকর হয়ে উঠেছে৷বছরের পর বছর অতিবাহিত হলেও কাঞ্চনপুর থেকে জম্পুই হিল যাওয়ার রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না৷ তাতে জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এলাকাবাসী অভিযোগ করেছেন এই দুর্ঘটনা প্রবল রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায় সময়ই দ্বিচক্রযান সহ অন্যান্য যানবাহন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ছে৷ দুর্ঘটনায় প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসীর তরফ থেকে এবং যানবাহনের মালিক ও চালকদর পক্ষ থেকে বহুবার রাজ্য সরকার এবং দায়িত্বপ্রাপ্ত দপ্তর এর কর্মকর্তাদের কাছে দাবি জানানো হয়েছে৷ কিন্তু গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারের জন্য কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না৷ এলাকাবাসী আরও জানিয়েছেন বহু পর্যটক জম্পুই হিল যাওয়ার জন্য আগ্রহী৷ একমাত্র বেহাল রাস্তার কারণে পর্যটকরা জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তাদিয়ে জম্পুই হিল যেতে পারছেন না৷ রাজ্য সরকার পর্যটনকে গুরুত্ব দেওয়ার কথা বলে থাকলেও কার্যত কাঞ্চনপুর থেকে জম্পুই হিল যাওয়ার রাস্তাটি যেভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে তাতে রাজ্য সরকারের প্রতিশ্রুতি এবং বাস্তবের মধ্যে আকাশ-পাতাল ফারাক পরিলক্ষিত হচ্ছে৷ একদিকে এই রাস্তায় চলাচলকারী সাধারণ জনগণ এবং অন্যদিকে পর্যটকদের জম্পুই হিল যাতায়াতের রাস্তাটি দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী শুক্রবার পথ অবরোধ করেন৷ কাঞ্চনপুর বিদ্যুৎ অফিসের সামনে ক্ষুব্ধ জনতা দীর্ঘক্ষন পথ অবরোধ করে রাখেন৷ অবরোধের ফলে অবরোধ স্থলের দুপাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে৷ তাতে যাত্রীদুভর্োগ চরম আকার ধারণ করে৷ অবরোধের খবর পেয়ে কাঞ্চনপুর থানার পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে আসেন৷ তারা এই সমস্যা সম্পর্কে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন এবং বাস্তব সমস্যার কথা স্বীকার করেন৷ অবিলম্বে কাঞ্চনপুর থেকে জম্পুই হিল যাওয়ার রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের তরফ থেকে ঊর্ধতন কর্তৃপক্ষের নজরে এলে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হবে বলে আশ্বস্ত করা হয়৷ এর পরিপ্রেক্ষিতেই অবরোধকারীরা আপাতত কাঞ্চনপুর জম্পুই হিল সড়ক অবরোধ মুক্ত করেন৷ তারা অবশ্য জানিয়েছেন অবিলম্বে সরকার ও প্রশাসনের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে যেতে প্রস্তুত৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top