News Flash

  • Home
  • প্রধান খবর
  • Bus Accident: ওডিশায় বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ব্যথিত প্রধানমন্ত্রী, আহতদের আরোগ্য কামনা
Image

Bus Accident: ওডিশায় বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ব্যথিত প্রধানমন্ত্রী, আহতদের আরোগ্য কামনা

নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): ওডিশার গঞ্জাম-কান্ধামাল জেলার সীমানায় কলিঙ্গ ঘাটের কাছে পর্য্টকবোঝাই বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ থেকে ওডিশার দারিংবারিতে বেড়াতে গিয়েছিলেন ৭৭ জন পর্যটকদের একটি দল। তাঁদের অধিকাংশই হাওড়ার বাসিন্দা। মঙ্গলবার রাতে দারিংবারি থেকে বিশাখাপত্তনমের পথে রওনা হয়েছিলেন তাঁরা। মাঝ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের এবং কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে ৫ জন হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা, একজনের বাড়ি হুগলির জাঙ্গিপাড়ায়। মৃতদের নাম-মৌসুমী দেড়ে (৪০), রিমা দেড়ে (২২), সুপ্রিয়া দেড়ে (৩৫), সঞ্জীব পাত্র (৪০), বর্ণালী মান্না (৩৮) ও স্বপন গুছাইত (রান্নি)। স্বপন গুছাইত হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা। এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “ওডিশার গঞ্জাম জেলায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।”

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top