News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দীর্ঘ প্রতীক্ষার অবসান, টেট উত্তীর্ণদের শংসাপত্র বিলি শুরু
Image

দীর্ঘ প্রতীক্ষার অবসান, টেট উত্তীর্ণদের শংসাপত্র বিলি শুরু

আগরতলা, ২০ মে (হি. স.) : অবশেষে টেট উত্তীর্ণদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। তাঁদের শংসাপত্র প্রদান শুরু হয়েছে। টেট উত্তীর্ণ ৩৬৩১ জনের শংসাপত্র গ্রহণের সূচী টিআরবিটি জারি করেছে।

প্রসঙ্গত, ২০২১ সালে টিআরবিটি-র মাধ্যমে টেট ওয়ান ও টেট টু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের শংসাপত্র প্রদানের জন্য বেশ কয়েক দফায় ডেপুটেশন প্রদান ও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল। শুক্রবার শিক্ষা ভবনের টিআরবিটি কার্যালয় থেকে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের শংসাপত্র প্রদান শুরু হয়।

এদিন শংসাপত্র সংগ্রহের জন্য দীর্ঘ লাইন দেখা গেছে। শংসাপত্র প্রাপক পরীক্ষার্থীরা জানান, দীর্ঘ সময় পর তাদের টিআরবিটি থেকে টেট উত্তীর্ণ হওয়ার শংসাপত্র প্রদান করা হচ্ছে।একই সাথে এদিন তাঁরা শিক্ষক পদে নিয়োগের দাবীও জানিয়েছেন। তাঁদের বক্তব্য, সাধারণ শ্রেণীর টেট উত্তীর্ণদের জন্য আসন সংখ্যা কম রয়েছে। সেই আসন বৃদ্ধি করলে উপকৃত হবেন তারা। প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ আগেই জানিয়েছেন আগামী দুর্গা পূজার আগেই তাঁদের নিয়োগের চিন্তাভাবনা করছে ত্রিপুরা সরকার। 

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top