News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুতের টাওয়ার বসানোর প্রতিবাদে সড়ক অবরোধ বনদোয়ারে
Image

বিদ্যুতের টাওয়ার বসানোর প্রতিবাদে সড়ক অবরোধ বনদোয়ারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ উদয়পুরের মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বনদোয়ারের ছাত্রাফাং এলাকায় বিদ্যুতের টাওয়ার বসানোকে কেন্দ্র করে মতভেদ এর জেরে শুক্রবার দুপুর থেকে এলাকার ক্ষুব্ধ জনতা পথ অবরোধ করেন৷ অবরোধের ফলে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷তাতে জনদুর্ভোগ চরমে ধারণ করে৷ ঘটনার খবর পেয়ে আরকে পুর থানার পুলিশ অবরোধ উঠে আসে৷তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনায় মিলিত হন৷ আন্দোলনকারীরা জানান পাওয়ার গ্রিড কোম্পানি স্থানীয় এক পরিবারের বসতবাড়ি অবৈধভাবে বৈদ্যুতিক টাওয়ার বসানোর কাজ শুরু করেছে ৷ পরিবারের তরফ থেকে আপত্তি জানানো হয়৷ আপত্তি গ্রাহ্য করেনি পাওয়ার গ্রিড কোম্পানি৷ এলাকাবাসীর তরফ থেকে টাওয়ার বসানোর প্রতিবাদ জানানো হয়৷ কারোর কোন কথা শুনতে নারাজ পাওয়ার গ্রিড কোম্পানি৷ বলপূর্বক বসতবাড়ি নষ্ট করে বৈদ্যুতিক টাওয়ার বসানোর কাজ চালিয়ে যায় পাওয়ার গ্রিড কোম্পানি৷ শেষ পর্যন্ত বাধ্য হয়ে ক্ষতিগ্রস্ত পরিবার আদালতের দ্বারস্থ হয়৷ আদালত নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়৷ অমান্য করে পাওয়ার গ্রিড কোম্পানি যথারীতি টাওয়ার বসানোর কাজ চালিয়ে যাচ্ছে৷ আদালতের নির্দেশ অমান্য করে পাওয়ার গ্রিড কোম্পানি বৈদ্যুতিক টাওয়ার বসানোর কাজ অব্যাহত রাখায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ শেষ পর্যন্ত বাধ্য হয়েই এলাকার জনগণ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান৷ শুক্রবার দুপুর নাগাদ এলাকাবাসী ছাত্রাবাস এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা৷ অবরোধের ফলে যানবাহন চলাচল সম্পূর্ণ ভাবে স্তব্ধ হয়ে পড়ে৷ তাতেই টনক নড়ে প্রশাসনের৷ অবরোধের খবর পেয়ে আর কে পুর থানার ওসির নেতৃত্বে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা অবরোধ স্থলে ছুটে আসে৷ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও অনুষ্ঠানে ছুটে আসেন৷ তারা অবরোধকারীদের সঙ্গে আলোচনায় মিলিত হন৷ শেষ পর্যন্ত কাজ আপাতত বন্ধ রাখার আশ্বাস দেওয়ার পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা হয়৷ এলাকাবাসী অভিযোগ করেছেন দায়িত্বপ্রাপ্ত গ্রিড কোম্পানি আদালত অবমাননা করে যেভাবে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে তা কোনোভাবেই এলাকাবাসী মেনে নেবেন না৷ ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top