নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ আইপিএফটি দলের পক্ষ থেকে মেবার কুমার জমাতিয়ার উপস্থিতিতে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একদিনের রাজ্য কনভেনশনের আয়োজন করা হয় সোমবার৷ কনভেনশনে উপস্থিত ছিলেন মেবার কুমার জমাতিয়া সহ অন্যান্য কার্যকর্তারা৷ যদিও আরো চারজন বিধায়কের থাকার কথা থাকলেও তারা এদিন অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন মেবার কুমার জমাতিয়া৷
এদিনের কনভেনশনের মূল উদ্দেশ্য ছিল আগামীদিনের রণকৌশন তৈরি করা৷ এদিনের এই কনভেনশনের মাধ্যমে আইপিএফটি দলের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন মেবার কুমার জমাতিয়া৷ তিনি বলেন, মানুষ কি চায় সেটাই মূল বিষয়৷ মানুষের কি চাহিদা রয়েছে৷ একজন জননেতা হিসেবে তিনি তার উপর মানুষের কি দাবি রয়েছে তা তিনি জানতে চেয়েছেন সাধারণের কাছে৷
মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পর্কে মেবার কুমার জমাতিয়া জানান আজকের এই কনভেনশন পূর্ব ঘোষিত ছিল৷ শেষ সময়ে সেটিকে বাতিল করা সম্ভব হয়নি৷ তাই তিনি এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি৷ যদিও মন্ত্রী পদ থেকে বহিষ্কার সম্পর্কে তেমন কিছু বলেননি মেবার কুমার জমাতিয়া৷ কোন ষড়যন্ত্রের শিকারে এই ঘটনা বলে দাবি করেন তিনি৷ যদিও সাধারন মানুষ উনার পাশে রয়েছে বলে আশা প্রকাশ করেন তিনি৷ আগামী দিনেও মানুষ যা চাইবে তাই হবে বলে বক্তব্য মেবার কুমার জমাতিয়ার৷ তিপ্রা মথা দলে যোগদানের আশঙ্কাকেও এদিন হওয়ায় উড়িয়ে দেন তিনি৷

