News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Road Blockade: জল নিষ্কাশনি ব্যবস্থার দাবিতে পথ অবরোধ
Image

Road Blockade: জল নিষ্কাশনি ব্যবস্থার দাবিতে পথ অবরোধ

কৈলাসহর, ১৬ মে : আজ ঊনকোটি জেলার কৈলাসহরে  মানুষ বিভিন্ন দাবি নিয়ে  পথ অবরোধ করেছেন। কৈলাসহরবাসী  বর্তমানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, ফলে সাধারণ মানুষকে বাধ্য হয়ে  পথ অবরোধে নামতে হচ্ছেন। জল নিষ্কাশন এর দাবি নিয়ে  স্থানীয় মানুষ কৈলাসহর-ধর্মনগর রাস্তা অবরোধ করেছেন।

উল্লেখ্য, ওই রাস্তাটি নির্মাণের  নাম করে  রাস্তার পাশে থাকা  ড্রেইনে  মাটি ভরাট করে ফেলে। যার ফলে অল্প বৃষ্টিতেই  জল জমে মানুষের বাড়ি ঘরে প্রবেশ করছে। ড্রেইনে মাটি ভরাট করার ফলে  জল নিষ্কাশন বন্ধ হয়ে গেছে।  কিন্তু সেদিকে  কোম্পানির কর্মকর্তাদের কোন নজর নেই।  অবশেষে  বাধ্য হয়ে  এলাকার প্রমিলা বাহিনী  কৈলাসহর থেকে ধর্মনগর যাওয়ার রাস্তা অবরোধে বসেন।রাস্তা অবরোধের ফলে  উভয় পাশে অনেক গাড়ি আটকা পড়ে যায়। ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ছুটে গিয়ে  অবরোধকারীদের অবরোধ তুলে নেওয়ার  অনুরোধ জানান। কিন্ত অবরোধকারীরা  অবরোধ তুলতে রাজি হয়নি। শেষ পর্যন্ত প্রশাসনের কর্মকর্তারা এসে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিলে অবরোধ মুক্ত করা হয়।

Releated Posts

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top