ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ মে।। সঞ্জয় মালাকার এবং অর্জু দেববর্মা ঝড়ো ব্যাটিং। আর তাতেই জয় পেলো ইয়ং ব্লাড ক্লাব। ৩ উইকেটে পরাজিত করলো স্পোর্টস ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটে। সোমবার ঘাঘরাছড়া স্কুল মাঠে হয় ম্যাচটি। তাতে স্পোর্টস ক্লাবের গড়া ২৫৮ রানের জবাবে ইয়ং ব্লাড ক্লাব ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজযী দলের সঞ্জয় মালাকার ৮৯ এবং অর্জু দেববর্মা ৬৮ রান করেন।
এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে স্পোর্টস ক্লাব ২৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৮ রান করে। দলের পক্ষে ধীরাজ চৌধুরি ৩৮ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৮ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৪, রিষব মাউরিয়া ২৮ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬১,সঞ্জয় বরুয়া ১১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ (অপ:), রাজেশ মিঁয়া ১৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং ওপেনার রঞ্জন ভরদ্বাজ ১৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩০ রান। দল ঝড়ো রান তুলতে গিয়ে নিজের উইকেট গুলো দিয়ে আসে। ইয়ং ব্লাড ক্লাবের পক্ষে মুকেশ মারাক (৩/৩০) এবং জোবিলাশ চাকমা (২/৩৫) সফল বোলার।
জবাবে খেলতে নেমে ৩২.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইয়ং ব্লাড ক্লাব। দলের পক্ষে সঞ্জয় মালাকার ৬৩ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৯,অর্জু দেববর্মা ৪৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৮,জোবিলাশ চাকমা ৩৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ এবং মুকেশ মারাক ৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৩ (অপ:) রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৮ রান। স্পোর্টস ক্লাবের পক্ষে সুরজ বরুয়া (৩/৪৩) এবং রুবেল চাকমা (২/৩১) সফল বোলার।

