News Flash

  • Home
  • প্রধান খবর
  • Death : চারধাম যাত্রা শুরু হতেই ৩৯ তীর্থযাত্রীর মৃত্যু, রিপোর্ট তলব কেন্দ্রের
Image

Death : চারধাম যাত্রা শুরু হতেই ৩৯ তীর্থযাত্রীর মৃত্যু, রিপোর্ট তলব কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.) : চার ধাম যাত্রা শুরু হতেই ৩৯ তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনা ঘটল। এই ঘটনায় ইতিমধ্যেই উত্তরাখন্ড সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কেন্দ্র। রিপোর্ট জমাও দিয়েছে উত্তরাখন্ড সরকার।

জানা গিয়েছে, তীর্থযাত্রীদের মধ্যে কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে, আবার কেউ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বেশিরভাগেরই মৃত্যুর কারণ কারণ হিসাবে উঠে এসেছে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, মাউন্টেন সিকনেস। এমনটাই জানিয়েছেন উত্তরাখণ্ডের ডিরেক্টর জেনারেল হেলথ চিকিৎসক শৈলজা ভাট।


প্রসঙ্গত, করোনার প্রকোপ কাটিয়ে এবছর ভক্তদের জন্য ফের শুরু হয় চার ধাম যাত্রা। গত ৩ মে থেকে পুণ্যযাত্রা শুরু হয়েছে। স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, ঋষিকেশ ছাড়াও ভ্রমণের রাস্তায় বিভিন্ন জায়গায় ভক্তদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। যমুনোত্রী ও গঙ্গোত্রীর পথে ডোবাটা ও হিনা, বদ্রীনাথ ধামের ভক্তদের জন্য পান্ডুকেশ্বরে একটি হেলথ ক্যাম্প করা হয়েছে।

ভক্তরা শারীরিকভাবে পুরো সুস্থ নন, তাঁদের চারধাম ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। সেইসব ভক্তকে বিশ্রাম নিয়ে সুস্থ হওয়ার পর, তারপরই আবার যাত্রার পরামর্শ দেওয়া হচ্ছে।

Releated Posts

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026

‘রাহুল গান্ধী পালাবেন না’ পোস্টার হাতে সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ মিছিল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Aug 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে ভারতে হামলার ছক কষতে পারে আইএসআই, সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-সমর্থিত উপাদানগুলি ভারতে বড় ধরনের…

ByByNews Desk Aug 11, 2026

এআই-চালিত জিইএম প্ল্যাটফর্মে আরও দক্ষ ও সাশ্রয়ী হবে সরকারি ক্রয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সরকারি ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বুদ্ধিদীপ্তভাবে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top