News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় সরকার গঠনের দাবি পেশ, নতুন মুখ্যমন্ত্রীর শপথ কাল সকাল সাড়ে এগারটায়
Image

ত্রিপুরায় সরকার গঠনের দাবি পেশ, নতুন মুখ্যমন্ত্রীর শপথ কাল সকাল সাড়ে এগারটায়

আগরতলা, ১৪ মে (হি. স.) : ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে ডা: মানিক সাহা আগামীকাল শপথ নেবেন। সকাল সাড়ে ১১টায় রাজভবনে রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য মুখ্যমন্ত্রী পদে ডা: মানিক সাহাকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করাবেন। আজ সন্ধ্যায় রাজভবনে সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপালের সাথে দেখা করেছেন নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত ডা: মানিক সাহা। সাথে ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে নাটকীয় পরিবর্তনের সাক্ষী রইলেন ত্রিপুরাবাসী। আজ মুখ্যমন্ত্রী বদল হবেন, ঘুণাক্ষরেও কেউ টের পাননি। এমনই গোপনীয়তা অবলম্বন করা হয়েছে, ত্রিপুরায় পার্টির একজন নেতাও জানতেন না, বিপ্লব কুমার দেব আজ মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন। শুধু তাই নয়, ডা: মানিক সাহা মুখ্যমন্ত্রী হচ্ছেন, সে-বিষয়েও কারোর ধারণা ছিল না। স্বাভাবিকভাবেই দলের নেওয়া এই সিদ্ধান্তে ত্রিপুরায় বিজেপি-র সকল স্তরের নেতা-কর্মীরা কার্যত স্তম্ভিত হয়ে পড়েছেন।

এদিন সন্ধ্যায় রাজভবন থেকে বেরিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী বলেন, সরকার গঠনের দাবি রাজ্যপালের কাছে পেশ করা হয়েছে। আগামীকাল সকাল সাড়ে এগারটায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ডা: মানিক সাহা শপথ নেবেন। আপাতত মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা নেই, জানান তিনি।সাথে তিনি যোগ, পার্টি যেখানে সর্বোপরি বিপ্লব কুমার দেব দলের সমস্ত সিদ্ধান্ত স্বাগত জানায়। তিনি বলেন, সংগঠন দিয়েই সরকার। তাই, আবারও সংগঠনে মনোনিবেশ করার জন্যই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছি। তাঁর কথায়, ২০১৮ বিধানসভা নির্বাচনের পূর্বে সারা ত্রিপুরা চষে বেরিয়েছি। আবারও সেই দায়িত্বে ত্রিপুরাবাসী আমাকে দেখবেন। তাঁর দাবি, নতুন মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবেন। তাঁর বিশ্বাস, নতুন মানুষের কাঁধে ভর করে ত্রিপুরায় আর দ্রুত প্রগতি হবে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top